Wednesday, May 13, 2026

পরিণতি পেতে চলেছে ঋষি কৌশিক ও সাফা কবিরের চিলেকোঠার ভালবাসা

Date:

Share post:

এবার বাংলাদেশী নাটকে অভিনয় করতে চলেছেন অভিনেতা ঋষি কৌশিক। নাটকের নাম ‘চিলেকোঠার ভালোবাসা’। এটি রচনা করেছেন আফরিন জামান লীনা। রাকেশ বসুর পরিচালনায় নাটকটির কাজ এখন চলছে শ্রীমঙ্গলে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী সাফা কবিরের বিপরীতে কাজ করছেন ঋষি।

অভিনয় প্রসঙ্গে ঋষি কৌশিক বলেন, ‘অভিনয়ের জন্য প্রথমবার বাংলাদেশে এসেছি। পরিচালক রাকেশ বসুর সঙ্গে বেশ কিছুদিন ধরেই যোগাযোগ ছিল। শুনেছি, রাকেশ বেশ ভালো পরিচালনা করেন। আর আমার চরিত্রটিও বেশ সুন্দর। এছাড়া বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যে আমি মুগ্ধ। আশা করছি, নাটকটি উপভোগ্য হবে। ’

ঋষির সঙ্গে কাজ করার প্রসঙ্গে সাফা কবির বলেন, ‘গতানুগতিক কোনো গল্প নয়। একেবারেই ভিন্নধর্মী একটি গল্প নিয়ে নাটকটি তৈরি হচ্ছে। এতে আমার চরিত্রটি ক্যান্সার আক্রান্ত এক মেয়ের। তাছাড়া শ্রীমঙ্গলের প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে শুটিং হচ্ছে। বেশ ভালো লাগছে।’

আরও পড়ুন : কীভাবে হল তাঁর গানের অ্যালবাম ‘সৃষ্টি’? জানালেন মমতা

নাটকের গল্পে দেখা যাবে, ঋষি ভারতের একটি প্রতিষ্ঠানের স্থপতি। অফিসের প্রয়োজনে বাংলাদেশের শ্রীমঙ্গলে আসেন। কিন্তু হোটেলে না থেকে একটি বাড়িতে ওঠেন। বাড়ির চিলেকোঠায় ঠাঁই হয় তাঁর। সাফা কবিরও সেই বাড়িতেই থাকেন। তাঁদের দু’জনের পরিচয় পর্ব সুখকর না হলেও এক সময় অনুরাগ তৈরি হয় দু’জনের মধ্যে।

তৈরি হয় ভালোবাসার সম্পর্কও। পরিণতিতে বিয়েও হয়। কিন্তু ক্যান্সারাক্রান্ত সাফা মারা যান। তবুও সাফাকে মনের মণিকোঠায় রেখে দিয়েছেন ঋষি। সাফার কথা মনে হলেই চলে আসেন শ্রীমঙ্গলে। এভাবে আরও কিছু ঘটনায় এগিয়ে যাবে নাটকটির কাহিনী।

আরও পড়ুন : শুটিং করতে গিয়ে আহত অমিতাভ! কেমন আছেন? জানালেন অভিষেক

রবি কিরণ প্রোডাকশন হাউস থেকে নির্মিত নাটকটি শিঘ্রই একটি বেসরকারি টিভি চ্যানেলে সম্প্রচারিত হবে বলে জানিয়েছেন পরিচালক রাকেশ বসু।

Related articles

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...