Tuesday, June 23, 2026

কীভাবে হল তাঁর গানের অ্যালবাম ‘সৃষ্টি’? জানালেন মমতা

Date:

Share post:

প্রথাগত সঙ্গীত শিক্ষা নেই। ছোটবেলা থেকেই অনুরোধের আসরে বিভিন্ন রকমের গান শুনে কানটা তৈরি হয়ে গিয়েছিল। সে কারণেই সৃষ্টির আনন্দে গান লেখেন- জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর পুজোয় তাঁর গানের অ্যালবাম প্রকাশ হয়েছে; নাম ‘সৃষ্টি’। সেই সৃষ্টির কাহিনী বলতে গিয়ে, তিনি জানান, গানটা হল প্রাণের সম্পদ। সেই কারণেই তিনি গান সৃষ্টি করেছেন।

মমতা বললেন, সাত সুর তিনি চেনেন। কিন্তু প্রথাগতভাবে গানের তালিম নেওয়ার সুযোগ হয়নি কখনো। এ প্রসঙ্গে সংগীতশিল্পী তথা রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেনের উল্লেখ করেন তিনি। বলেন, ইন্দ্রনীল হারমোনিয়াম বাজান না। কিন্তু যখন গান ধরেন, আবিষ্ট করেন শ্রোতাদের। সেই ইন্দ্রনীল সেন মুখ্যমন্ত্রীকে গান লেখার অনুরোধ জানান। দীর্ঘদিন ধরেই কবিতা লিখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রচুর কবিতার বই রয়েছে। এবার গান লিখলেন তিনি।

মুখ্যমন্ত্রী বলেন, মাটি নিয়ে তাঁর অনেক গান রয়েছে। পুজো উপলক্ষে সেই মাটি নিয়ে আরও একটা গান লিখেছেন তিনি। একই সঙ্গে ভাটিয়ালি গান, পুজোর গান রয়েছে। আর রয়েছে জন্মদিনের গান। মুখ্যমন্ত্রী বলেন, ইংরেজিতে বার্থডে সং ছিল। এবার বাংলায় জন্মদিনের গান উপহার দিলেন তিনি।

আরও পড়ুন-শারদোৎসবে রাজ্যে আরও ৪ বিশেষজ্ঞ চিকিৎসকের মৃত্যু

Related articles

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...

পরিকাঠামো উন্নয়নের নামে ভাঁওতা? গঙ্গাসাগর সেতুতে ‘টোকেন’ বরাদ্দ, বিমানবন্দরেও যৎসামান্য! 

বিরাট ঘোষণা, বড় বড় প্রতিশ্রুতি, কিন্তু বরাদ্দের খাতায় চোখ রাখলেই ধরা পড়ছে অন্য ছবি। বিজেপি সরকারের প্রথম বাজেটে...