Sunday, June 21, 2026

একেবারেই ভালো নেই সৌমিত্র, বাড়ছে উদ্বেগ

Date:

Share post:

শারীরিক অবস্থার আরও অবনতি হলো অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। কোনও উন্নতি হলো না। পুরোপুরি ভেন্টিলেশনে রয়েছেন ৮৫ বছরের বর্ষীয়ান অভিনেতা। আজ, মঙ্গলবার বিকেলে মেডিক্যাল বুলেটিনে জানানো হল, কিডনি কার্যত কোনও কাজ করছে না। বেড়ে চলেছে ইউরিয়া এবং ক্রিয়েটিনিন। কিডনি বিশেষজ্ঞের পরামর্শ, রেনাল রিপ্লেসমেন্ট থেরাপি প্রয়োজন।

অভিনেতাকে ভেন্টিলেশনে রেখেই অক্সিজেন ওঠা-নামা ৯৫ শতাংশ। ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়েছে তাঁর। মস্তিষ্কের স্নায়ুর সচেতনতা অর্থাৎ গ্লাসগো কোমা স্কেলে সূচক ৯-এর কাছাকাছি।

তবে গতকালের তুলনায় স্থিতিশীল ব্লাড কাউন্ট। আজ ফের ব্লাড ট্রান্সফিউশন চলছে। জিআই ব্লিডিং আপাতত বন্ধ করা গিয়েছে। সবমিলিয়ে অতিসঙ্কটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়। চিকিৎসকরা বলছেন, হিমোডায়ানামিকালি স্টেবল।

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...