Sunday, June 14, 2026

বিজেপি 44টি আসন ছাড়তে তৈরি, কিন্তু কাদের?

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় 44টি আসন ছাড়তে রাজি বলে খবর। তারা আসন ছাড়বে কোনো এক জোটসঙ্গীকে। প্রশ্ন হল তারা কারা? আপাতদৃষ্টিতে কোনো জোটসঙ্গী দেখা যাচ্ছে না। কিন্তু বিজেপির দিল্লি সূত্রে খবর, একটি বিশেষ মহল সরাসরি বিজেপিতে যোগ দিতে নারাজ। তাঁরা দল গঠন করে আসন সমঝোতায় রাজি। এই দল আশিটির বেশি আসন চেয়েছে। কিন্তু বিজেপি আপাতত 44টি দিতে রাজি। 16টি জেলায় ছড়িয়ে আছে এই 44টি আসন। তবে আলোচনায় আসন বাড়তে পারে। এই বিষয়টি নাকি সরাসরি অমিত শাহ দেখছেন। এখানে এখনও কৈলাসদের ঢুকতে দেওয়া হয়নি। সূত্রের খবর, রাজ্য রাজনীতির এক পরিচিত মুখ, যিনি বিজেপিতে নেই, তাঁকে ঘিরেই অঙ্ক চলছে। তিনি সমর্থকদের নিয়ে কর্মিসভা ডাকছেন। মূলত তাঁর জেলাতে হবে। তারপর কলকাতায় একটি বড় হলে সভা করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন তিনি। যদিও এ নিয়ে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি, কিন্তু নভেম্বর মাসেই বিস্তর নাটক অপেক্ষা করছে বলে খবর।

আরও পড়ুন- মুখ্যসচিবের নেতৃত্বে করোনা পরিস্থিতি নিয়ে নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক

 

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...