Saturday, May 16, 2026

আনলক ৬: শিক্ষা প্রতিষ্ঠান খোলার ভার রাজ্যের উপর দিল কেন্দ্র

Date:

Share post:

মঙ্গলবার আনলক ৬ এর গাইডলাইন প্রকাশ করেছে কেন্দ্র। যেখানে বলা হয়েছে আনলক ৫ এর নিয়মবিধি ৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে। অর্থাৎ স্কুল সহ অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান খোলা নিয়ে রাজ্যেকেই দায়িত্ব দিল কেন্দ্রীয় সরকার।

এর আগে আনলক ৫ নির্দেশিকায় বলা হয়, ১৫ অক্টোবর থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলতে পারে রাজ্য। এই নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত রাজ্য নেবে বলে জানিয়েছিল কেন্দ্র। স্পষ্টতই, আনলক ৬ অনুযায়ী রাজ্যের উপর দায়িত্বভার বহাল রাখল কেন্দ্রীয় সরকার।


তবে স্কুল খুলতে হলে বেশ কিছু বিধিনিষেধ মানতে হবে। যেমন –

১. স্কুলে ক্লাস করতে গেলে সংশ্লিষ্ট পড়ুয়াকে অবশ্যই অভিভাবকের অনুমতি পত্র আনতে হবে।

২. শিক্ষক ও ছাত্রছাত্রীদের শরীরের তাপমাত্রা পরীক্ষার জন্য প্রত্যেক স্কুলের প্রধান গেটের থার্মাল গান রাখার ব্যবস্থা করতে হবে। স্কুলে প্রবেশ এবং স্কুল চত্বরে থাকার সময় মুখে মাস্ক পরা বাধ্যতামূলক।

৩. স্কুল খোলার আগে সব ক্লাসরুম, অফিস, গ্রন্থাগার, ল্যাবরেটরি-সহ সব জায়গা স্যানিটাইজ করতে হবে। কম্পিউটার, ল্যাপটপ, প্রিন্টারও স্যানিটাইজ করতে হবে।হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা রাখতে হবে।

৪. কোনও স্কুল কনটেইনমেন্ট জোন এর মধ্যে হলে, তা খোলা রাখা যাবে না।

৫. শিক্ষক এবং ছাত্রের হাজিরার হার ৫০ শতাংশের মধ্যে সীমাবদ্ধ থাকবে। পাশাপাশি অনলাইন পঠনপাঠন চালু থাকবে।

৬. স্কুলের ক্যান্টিন তা আপাতত বন্ধ রাখতে হবে। জমায়েত এড়াতে খেলাধুলো, দলবদ্ধ সংস্কৃতি চর্চার মতো বিষয় বন্ধ রাখতে হবে।

৭. দরজার নব ও হাতল, লিফ্টের বোতাম, সিঁড়ির রেলিং, বেঞ্চ, চেয়ার, টেবিল, ডেস্ক, শৌচাগারে জলের কল ইত্যাদি নিয়মিত হাইড্রোক্লোরাইট সলিউশন ব্যবহার করে জীবাণুমুক্ত রাখতে হবে।

আরও পড়ুন:৩০ নভেম্বর পর্যন্ত বলবৎ থাকবে আনলক ৫-এর নিয়মবিধি, নির্দেশিকা জারি কেন্দ্রের

 

Related articles

ভাঙল পুলিশ ওয়েলফেয়ার বোর্ড! তোলাবাজি-অত্যাচার হলে সরাসরি থানায় অভিযোগের পরামর্শ মুখ্যমন্ত্রীর

যে উদ্দেশ্য নিয়ে তৈরি হয়েছিল, তার থেকে সরে এসেছে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড। এই অভিযোগে শনিবার, ডায়মন্ড হারবারের (Diamond...

জিতু-সায়নী বাকযুদ্ধে এবার প্রাক্তন স্ত্রীকে নিয়ে মধ্যরাতে লাইভ অভিনেতার!

সোশ্যাল মিডিয়ায় একে অন্যকে ব্যক্তিগত আক্রমণ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে অনস্ক্রিন 'অপরাজিত' দম্পতির। জিতু কামাল (Jeetu Kamal) ও সায়নী...

NEET বাতিলের বলি আরও ১: NTA ভেঙে দেওয়ার দাবি, সুপ্রিম কোর্টে চিকিৎসকদের সংগঠন

যে চিকিৎসক তৈরির পরীক্ষার মধ্যে দিয়ে গোটা দেশের স্বাস্থ্য ব্যবস্থার হাল ধরার আশা দেখে গোটা দেশ, সেই হবু...

পরিচয়ের গণ্ডি ভেঙে উচ্চ মাধ্যমিকে নজির ঝাড়গ্রামের আলিয়ার

পাশে ছিল স্কুল-বন্ধুরা-পরিবার। মাধ্যমিকের অনুভবের পরিচয় বদলে আলিয়া হয়ে উচ্চ মাধ্যমিকে সাফল্য। সব বাধা ও সামাজিক সংকোচ কাটিয়ে...