Wednesday, May 13, 2026

দিল্লিতে বিস্ফোরক রাজ্যপাল, কিসের ইঙ্গিত দিলেন ধনকড়

Date:

Share post:

দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে মিনিট ২০-২৫ মিনিটের বৈঠক সেরে ফের রাজ্যপাল যথারীতি রাজ্যের বিরুদ্ধে তোপ দাগলেন। বললেন, রাজ্যে অরাজক অবস্থা চলছে আর রাজ্য প্রশাসন ঘুমিয়ে রয়েছে। রাজ্য বারুদের উপর বসে রয়েছে বলেও তিনি মন্তব্য করেন। তার চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, ৩৫৬ ধারা প্রয়োগের সম্ভাবনা সরাসরি উড়িয়ে না দিয়ে ঘুরিয়ে বলেন, মুখ্যমন্ত্রী প্রকাশ্যে যেসব কথা বলছেন, তা যে কতখানি অসত্য, তা জানিয়ে এসেছি। বাকি যা কথা হয়েছে, প্রকাশ্যে বলার নয়।

আরও পড়ুন : মোদির জন্যই এই হাল, ভোটের বিহারে প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ক্ষোভ পরিযায়ী শ্রমিকদের

এদিনও একই ভঙ্গিতে রাজ্যপাল জগদীপ ধনকড় রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক অভিযোগ তোলেন। বলেন, দেশের সংবাদ মাধ্যমের জানা উচিত পশ্চিমবঙ্গের পরিস্থিতির কথা। এখানে বারবার আইন-শৃঙ্খলার অবনতি হচ্ছে, মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে। পুলিশ হাত গুটিয়ে বসে আছে। তাঁর জিজ্ঞাসা, রাজনৈতিক আদেশ পালন করাই কি পুলিশের কাজ? বারবার প্রশাসনকে চিঠি দিয়েছি। কিন্তু প্রশাসন উত্তর দেওয়ার প্রয়োজনবোধ করেনি। পুলিশের মাধ্যমে শাসন চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। রাজনৈতিক আদেশ পালন করাই এখন পুলিশের একমাত্র কাজ।

আরও পড়ুন : প্রয়াত ডেপুটি স্পিকার সুকুমার হাঁসদা, শোকজ্ঞাপন মুখ্যমন্ত্রীর

পরেই আরও গুরুতর অভিযোগ এনে ধনকড় বলেন, রাজ্যে কীভাবে সুষ্ঠুভাবে নির্বাচন হবে সেটা ভেবেই আমি আতঙ্কিত হচ্ছি। রাজ্যজুড়ে রাজনৈতিক হানাহানি, খুন চলছে। বিরোধী দলগুলি রাজনীতি করতে পারছে না। আমলারা রাজ্য শাসকদলের তল্পিবাহক হয়েছে। আইনের শাসনকে রাজ্যের শাসক দল উপেক্ষা করছে মুখ্য সচিব ও নিরাপত্তা উপদেষ্টাকে দিয়ে কাজ করানো হচ্ছে। মহিলাদের বিরুদ্ধে রাজ্যজুড়ে একের পর এক অপরাধ বেড়ে চলেছে। তবু রাজ্য সরকারের ঘুম ভাঙছে না। আমি সে কথাই আজ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়ে এসেছি। বাকিটা কেন্দ্র সরকার ঠিক করবে।

নভেম্বর মাস জুড়ে দার্জিলিংয়ের রাজভবনে থাকার প্রসঙ্গটি উত্থাপন করে রাজ্যপাল বলেন, ঐতিহাসিকভাবে সত্য রাজ্যপাল দার্জিলিঙে যান। আমি নিজে বেশ কয়েকবার গিয়েছি। আমি এবার যাব এবং সেখান থেকে কাজ করব। এবং এলাকার মানুষের সুবিধা-অসুবিধা সংস্কৃতি-ঐতিহ্য জানার চেষ্টা করব।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...