Sunday, March 15, 2026

বাংলা আল-কায়দার বিচরণ ভূমি! রাজ্যপালের মন্তব্যের তীব্র প্রতিবাদ কংগ্রেসের

Date:

Share post:

বাংলা আল-কায়দার বিচরণ ভূমি! রাজ্যপাল জগদীপ ধনকড়ের এমন ইঙ্গিতপূর্ণ মন্তব্যের পরই দলমত নির্বিশেষে ক্ষোভ উগরে দেন রাজনৈতিক দলের নেতারা। ধনকড়ের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেসও। পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক তথা সোমেন মিত্রের পুত্র রোহন মিত্র রাজ্যপালের এমন দায়িত্বজ্ঞানহীন মন্তব্য-এর কড়া সমালোচনা করলেন।

রোহনের কথায়, “পশ্চিমবঙ্গের মহামান্য রাজ্যপাল টুইট করে প্রকারান্তরে আমাদের রাজ্যকে আল কায়দার বিচরণ ভূমি বলতে চেয়েছেন। এটা আপামর বাঙালি জাতির পক্ষেই অত্যন্ত অপমানজনক বার্তা বহন করে আনে।

রাজ্য সরকার আইন শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ,কিন্তু কেন্দ্রীয় সরকারও তার দায় এ বিষয়ে এড়িয়ে যেতে পারে না।

জঙ্গীবাদ ও সন্ত্রাসবাদ মোকাবিলায় মুখে বড় বড় কথা বললেও, সেই কাজের জন্য আন্তর্জাতিক এবং আন্তঃরাজ্য সীমানা সিল করার ব্যাপারে এখনো পর্যন্ত কেন্দ্রীয় সরকার কোন ইতিবাচক পদক্ষেপ কেন নিতে পারলো না?

আরও পড়ুন- করোনার জের, পরীক্ষা ছাড়াই পাসের দাবিতে সরব পড়ুয়ারা

নরেন্দ্র মোদি বলেছিলেন, নোটবন্দী নাকি সন্ত্রাসবাদকে খতম করবে!

মাননীয় রাজ্যপালের এই বিষয়গুলিও নজর দেওয়া প্রয়োজন, তা না করে ঠারেঠোরে বাংলার সম্মান এবং বাঙালি অস্মিতাকে উদ্দেশ্যপ্রণোদিত ভাবে আঘাত করার অপচেষ্টাকে বাংলা ও বাঙালি কখনোই সমর্থন করবে না।”

spot_img

Related articles

‘গম্ভীর-দর্শন’, উৎপল সিনহার কলম

এ যে দৃশ্য দেখি অন্য, এ যে বন্য... এ ভারত সে ভারত নয়। এ এক অন্য ভারতীয় ক্রিকেট দল, অন্যরকম...

তৃণমূলকে হারাতে বাম ভোট রামে! মেনে নিলেন সিপিআইএমের অশোক

রাজ্যের উন্নয়নে বরাবর বিরোধ করে আসা সিপিআইএম যে আদতে নিজেদের নীতির ভুলে নিজেদের ভোটব্যাঙ্কই (CPIM vote bank) ধরে...

নবান্নে বড় রদবদল: মুর্শিদাবাদের জেলাশাসক পদে সুরেন্দ্র কুমার মিনা, কেএমডিএ-তে নিতিন সিংহানিয়া

রাজ্য প্রশাসনের শীর্ষ স্তরে ফের একদফা বড়সড় রদবদল করল নবান্ন। একাধিক জেলার জেলাশাসক (DM) ও অতিরিক্ত জেলাশাসক পদমর্যাদার...

টেকনিশিয়ানদের স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে দেবের অভিযোগের জবাব দিলেন স্বরূপ 

বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) উদ্যোগে টলিউডের কলাকুশলীদের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থা করা হয়েছে। শনিবার টেকনিশিয়ান স্টুডিওতে...