Sunday, June 28, 2026

আগের চেয়ে সামান্য উন্নতি, তৃতীয় ডায়ালিসিস হলো না সৌমিত্র চট্টোপাধ্যায়ের

Date:

Share post:

আগের চেয়ে কিছুটা শারীরিক অবস্থার উন্নতি হলো অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। আজ, শুক্রবার দুপুরে মেডিক্যাল বুলেটিনে এমনই জানিয়েছেন বেসরকারি হাসপাতালের চিকিৎসক অরিন্দম কর।

সেখানে বলা হয়েছে, বর্ষীয়ান অভিনেতার শারীরিক অবস্থার সামান্য হলেও উন্নতিও হয়েছে। যদিও ৮৫ বছরের সৌমিত্র চট্টোপাধ্যায়কে এখনও ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়েছে। তবে অক্সিজেন সাপোর্টের মাত্রা আগের চেয়ে অনেক কম।

অন্যদিকে, অভিনেতার রক্তে অক্সিজেনের মাত্রা এখন ৯৭ থেকে ৯৮ শতাংশ। এছাড়া ইউরিয়া, ক্রিয়েটিনিনও নিয়ন্ত্রণে। পর্যাপ্ত পরিমাণ মুত্রত্যাগ করেছেন তিনি। ফলে এদিন তৃতীয় দফার ডায়ালিসিস করা হচ্ছে না। ডায়ালিসিস ছাড়া সৌমিত্রবাবুর শারীরিক অবস্থা কী থাকে তা দেখে নিতে চাইছেন চিকিৎসকরা। তবে হিমোগ্লোবিনের মাত্রা এখনও কম থাকায় দু’ইউনিট রক্ত দেওয়া হচ্ছে। অন্যদিকে, প্লেটলেটের মাত্রা স্বাভাবিক থাকায় কিছুটা স্বস্তিতে চিকিৎসকরা।

বুলেটিনে আরও জানানো হয়েছে, নতুন করে জ্বর না আসা এবং শারীরিক অবস্থার অবনতি না হওয়ায় অ্যান্টিবায়োটিকগুলি কাজ করছে বলে মত চিকিৎসকদের। তবে এখনও তন্দ্রা আচ্ছন্নই রয়েছেন সৌমিত্র। এদিন সকালে চোখ খুললেও সচেতন ভাবে কাউকে চিনতে পারছেন না।

আরও পড়ুন- ঘরের মেয়ে লক্ষ্মী, দেবাশিস কন্যার পুজোর প্রসাদে এবার কোল ড্রিংক্স-চিপস

যদিও চিকিৎসকরা এই মুহূর্তে অন্য সমস্যাগুলিতেই বেশি নজর দিতে চান। শারীরিক অবস্থার উন্নতি হলে ফের স্নায়বিক সমস্যাগুলির দিকে বাড়তি নজর দেওয়া হবে বলে জানানো হয়েছে। তবে দীর্ঘ সময় ধরে হাসপাতালে চিকিৎসাধীন থকার ধকল সৌমিত্রবাবুর শরীরে পড়ছে।

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...