Saturday, June 13, 2026

বাতিল নাড্ডার সফর, টানা দুদিন দলীয় সভায় রাজ্যে অমিত শাহ

Date:

Share post:

এবার আসছেন অমিত শাহ, বাতিল হল জেপি নাড্ডার সফরসূচি।

আগামী ৫ ও ৬ নভেম্বর দলের বৈঠকে যোগ দিতে পশ্চিমবঙ্গে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির প্রাক্তন সর্বভারতীয় সভাপতি অমিত শাহ। উত্তরবঙ্গ জোনের বৈঠক পুজোর আগেই করে গিয়েছেন জেপি নাড্ডা। যে বৈঠকে আসার কথা ছিল অমিত শাহর। এবার শাহ ৫ নভেম্বর কলকাতা ও নবদ্বীপ জোনের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন আর ৬ নভেম্বর বৈঠক করবেন কলকাতা ও নবদ্বীপ নেতৃত্বের সঙ্গে। কথা ছিল ৬ ও ৭ নভেম্বর বর্ধমান মেদিনীপুর এবং রাঢ়বঙ্গ নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন নাড্ডা। কিন্তু শুক্রবার রাতে জানানো হয় নাড্ডার সফর বাতিল হচ্ছে। আসবেন শুধু অমিত শাহ। তাই অমিত শাহর সফরে যোগ করা হল কলকাতা ও নবদ্বীপ জোন।

আরও পড়ুন : ধনকড়ের বিরুদ্ধেই মামলা রাজভবনের দুই কর্মীর!

আরও পড়ুন : নগর উন্নয়ন ও ডেইরি শিল্পে কাজ করার আগ্রহ ভারতের

আগামী বিধানসভা ভোটকে পাখির চোখ করে বিজেপি যে সর্বশক্তি দিয়ে পশ্চিমবঙ্গের ভোট যুদ্ধে নামতে চাইছে সেটাই বারবার প্রমাণিত হচ্ছে। গত ১৯ অক্টোবর শিলিগুড়িতে নাড্ডা দলীয় সভার করে গিয়েছেন। এবার একযোগে দুজনের আসার কথা থাকলেও ভোটের মাস্টারমাইন্ড স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বাংলায় দলের বৈঠক করবেন। নিশ্চিতভাবে এই বৈঠক দলকে নতুন ভাবে উৎসাহ জোগাবে। এবং এই বৈঠক থেকে শাসক দল তৃণমূল কংগ্রেসকে যে চ্যালেঞ্জ ছুড়ে দেবেন স্বরাষ্ট্রমন্ত্রী, তা বলার অপেক্ষা রাখে না। রাজনৈতিক মহল অবশ্য তাকিয়ে রয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গে কোনও ইঙ্গিত দলীয় সভায় দেন কিনা সেই দিকে।

Related articles

উত্তরপ্রদেশ SIR-এর ‘সুফল’, ভোটার তালিকা থেকে বাদ স্মৃতির নাম!

বিহার আর বাংলায় (West Bengal SIR) ভোটার তালিকা সংশোধনীতে কী ধরনের কারচুপি হয়েছে, তার সাক্ষী খোদ দেশের সর্বোচ্চ...

লক্ষ কোটি ডলারের ক্লাবে প্রথম সদস্য, ইতিহাসের পাতায় ইলন মাস্ক

বিশ্বের ধনীতম ব্যবসায়ীদের তালিকায় ফের নতুন ইতিহাস গড়লেন ইলন মাস্ক (Elon Musk)। বিশ্বের প্রথম ব্যক্তি হিসেবে ট্রিলিয়নিয়ারের (Trillionaire)...

সরকারি হাসপাতালে থ্রেট কালচার: জনতার দরবারে ‘নিহত’ চিকিৎসকের পরিবার

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লিতে থাকায় সোমবারের নির্দিষ্ট জনতার দরবার আয়োজন করা হয়নি চলতি সপ্তাহে। কিন্তু মানুষ তাঁদের অভিযোগ...

সুদীপ আসাতেই কপাল পুড়ল কাকলির, দুজনের লড়াই প্রকাশ্যে

তাহলে কি কপাল পুড়ল কাকলি ঘোষ দস্তিদারের? তৃণমূলের বিদ্রোহী ব্লকের নেতার পদ কি হারাতে চলেছেন তিনি? কারণ, বিদ্রোহীদের...