Friday, May 15, 2026

কলকাতা বিমানবন্দরে উদ্ধার কারুকার্য করা বহু প্রাচীন হাতির দাঁত

Date:

Share post:

কলকাতা বিমানবন্দরে উদ্ধার হল কারুকার্য করা বহুমূল্যবান দুটি হাতির দাঁত। বেআইনি পাচারের অভিযোগে বিমানবন্দরের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এক মহিলাকে আটক করেছে বলে জানা যাচ্ছে। তবে ওই মহিলার দাবি, তাঁর কাছে এই জিনিসগুলোর যথোপযুক্ত বৈধ কাগজপত্র রয়েছে এবং এগুলি তাঁর বাবার সংগৃহীত। তিনি সেগুলি দিল্লি থেকে কলকাতায় সেগুলি আনছিলেন।

আগে থেকে খবর পেয়ে কলকাতা বিমানবন্দরে অপেক্ষায় ছিলেন ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল ও ব্যুরোর অফিসাররা। সঙ্গে ছিলেন এয়ারপোর্ট NSCBI থানার আধিকারিকরা।

আরও পড়ুন: বেনজির পদক্ষেপ, বেকারদের কর্মসংস্থানের লক্ষ্যে বাংলায় শিল্প সম্মেলন করবে বিজেপি

মহিলা বিমানবন্দরের নামার সঙ্গে সঙ্গেই ডিজাইন করা বহু প্রাচীন ও মূল্যবান ওই হাতির দাঁত দুটিকেও বাজেয়াপ্ত করা হয়েছে। আগামী সোমবার বন দফতরের অফিসে ওই মহিলাকে কাগজপত্র নিয়ে হাজির হতে বলা হয়েছে।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...