Saturday, May 2, 2026

বৈষ্ণোদেবী ভক্তদের জন্য সুখবর, বাড়ানো হলো দর্শনার্থীদের সংখ্যা

Date:

Share post:

মাতা বৈষ্ণো দেবীর ভক্তদের জন্য সুখবর। এবার থেকে প্রতিদিন মন্দিরে প্রবেশ করতে পারবেন ১৫ হাজার ভক্ত। নির্দেশ জারি করে জানিয়েছে জম্মু-কাশ্মীর প্রশাসন। পয়লা নভেম্বর থেকে কার্যকর হবে নতুন নিয়ম।

আরও পড়ুন : দীপাবলিতে আতসবাজি বন্ধে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি চিকিৎসক সংগঠনের

করোনা আবহে দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলেছে মন্দির। এতদিন সাত হাজার ভক্তকে মন্দিরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে এবার সেই সংখ্যা বাড়তে চলেছে। এর সাথে আরও এক নিয়মে সংশোধন করেছে প্রশাসন। এতদিন পর্যন্ত পুজো দিতে আসা ভক্তদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকার নির্দেশ দেওয়া হয়েছিল। এবার থেকে ভক্তদের আর কোয়ারেন্টাইনে থাকতে হবে না।

তবে নিয়ম শিথিল করলেও, আগামী ৩০ নভেম্বর পর্যন্ত করোনা আবহে সমস্তরকম বিধিনিষেধ আগের মতই পালন করার নির্দেশ দিয়েছে জম্মু কাশ্মীর প্রশাসন। প্রসঙ্গত, নবরাত্রীর ওই নয় দিনে, প্রায় ৪০ হাজার দর্শনার্থী গিয়েছিলেন মায়ের মন্দিরে পুজো দিতে। মন্দির কর্তৃপক্ষের দাবি, তার মধ্যে ১৫৭৬৪ জন গিয়েছিলেন জম্মু কাশ্মীর থেকে। বাকি, ২৪২১০ এসেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে।

আরও পড়ুন : বাতিল নাড্ডার সফর, টানা দুদিন দলীয় সভায় রাজ্যে অমিত শাহ

করোনা আবহে, মার্চের ১৮ তারিখ থেকে পূণ্যার্থীদের জন্য বন্ধ করে দেওয়া হয়েছিল মাতা বৈষ্ণোদেবীর মন্দির। প্রায় পাঁচ মাস পর অগাস্টে খুলে যায় মন্দিরের দরজা। তবে একাধিক নিয়ম জারি করা হয় পূণ্যার্থীদের জন্য।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...