Friday, May 15, 2026

আর কতদিন সহ্য করতে হবে? কেন্দ্রের ভূমিকায় প্রশ্ন কাশ্মীরি পণ্ডিতদের

Date:

Share post:

কাশ্মীরের ভূমি সংস্কার আইন নিয়ে এবার মোদি সরকারকে নিশানা কাশ্মীরি পণ্ডিতদের। আইন কার্যকর হওয়ার পর থেকে কেন্দ্রের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন তাঁরা। ভূমি সংস্কার আইনের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে জম্মু–কাশ্মীরের স্থানীয় রাজনৈতিক দল পিডিপি থেকে ন্যাশনাল কনফারেন্স।

কাশ্মীরি পণ্ডিতদের বক্তব্য, ” এই আইন কার্যকর করে কফিনের শেষ পেরেক পুঁতল মোদি সরকার। ঘরে ফেরা আরও কঠিন হয়ে গেল। এ বিষয়ে ‘রিকনসিলেশন, রিটার্ন অ্যান্ড রিহ্যাবিলিটেশন ফর মাইগ্র‌্যান্টস’‌ সংগঠনের চেয়ারম্যান সতীশ মহলদার বলেন, “গত ৩১ বছর ধরে অপেক্ষা করছি। নিজেদের মাতৃভূমিতে ফিরে যাওয়ার চেষ্টা করছি। কিন্তু সরকার আমাদের পুনর্বাসনের ব্যবস্থা করল না। উপরন্তু কাশ্মীরের জমি বিক্রির সিদ্ধান্ত নিয়েছে।” এই পরিস্থিতিতে মন্দির, ধর্মীয়–স্থল, সমস্ত কাশ্মীরি পণ্ডিতদের প্রতিষ্ঠানগুলির দখল হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তাঁরা। তাঁদের দাবি, নয়া জমি আইন নিষিদ্ধ করে ঘরে ফেরার ব্যবস্থা করুক সরকার।

আরও পড়ুন-নির্বাচন পর্বেই বিহারে অভিযান আয়কর বিভাগের, বাজেয়াপ্ত বিপুল টাকা, গয়না

Related articles

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...

আচমকা অভিযানে প্রেসিডেন্সি সংশোধনাগারে মিলল সিম-সহ ২৩টি মোবাইল! সাসপেন্ড সুপার-সহ ২

আচমকা অভিযান চালিয়ে প্রেসিডেন্সি সংশোধনাগারে (Presidency Correctional Home) বন্দিদের থেকে উদ্ধার সিম কার্ড সহ মোট ২৩টি মোবাইল ফোন।...