Sunday, March 15, 2026

রমরমিয়ে টিউশন স্কুলশিক্ষকদের, বেকার গৃহশিক্ষকরা! রিপোর্ট তলব কেন্দ্রের

Date:

Share post:

করোনা সংক্রমণ এবং লকডাউন এই দুইয়ের জেরে বন্ধ রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান। সাত মাসেরও বেশি সময় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও শিক্ষকদের বেতন হ্রাস করেনি রাজ্য সরকার। কিন্তু অভিযোগ বাড়িতে বসে বেতন পাওয়ার পরেও শিক্ষকদের একাংশ প্রাইভেট টিউশন করে যাচ্ছেন। কেন্দ্রের কাছে এই অভিযোগ জমা পড়েছে। রাজ্যের কাছে জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশন রিপোর্ট চেয়ে পাঠিয়েছে।

নিয়মকে কার্যত বুড়ো আঙুল দেখাচ্ছেন একাংশের স্কুলশিক্ষক। কী সেই নিয়ম? শিক্ষার অধিকার আইন অনুযায়ী,  স্কুল শিক্ষকদের প্রাইভেট টিউশন করা বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ। এদিকে করোনা পরিস্থিতিতে চরম দুর্দশায় দিন কাটাচ্ছেন গৃহশিক্ষকরা। এমনকী চরম আর্থিক সঙ্কটে গৃহশিক্ষকের আত্মহত্যার খবরও সামনে এসেছে অন্যদিকে স্কুলের শিক্ষকরা বাড়িতে বসে চুটিয়ে প্রাইভেট টিউশন পড়াচ্ছেন।

রাজ্যে গৃহশিক্ষকের সংখ্যা ৫ লক্ষেরও বেশি। তাঁদের দুর্দশা এবং স্কুলশিক্ষকদের একাংশের এই দুর্নীতি জানতে পেরেছে এনসিপিসিআর। রাজ্যের প্রতিটি জেলায় তদন্ত হবে বলে জানিয়েছে কেন্দ্রীয় সরকারের অধীন শিশু অধিকার সুরক্ষা কমিশন। বীরভূম জেলা থেকেই শুরু হবে তদন্ত। উল্লেখ্য ওই জেলাতে দিনকয়েক আগে এক গৃহশিক্ষক আত্মহত্যা করেছেন। জানা গিয়েছে, জেলার সাধারণ গৃহশিক্ষকক এবং স্কুল শিক্ষকদের টিউশনের রিপোর্ট চেয়েছে কমিশন। এরপর ধাপে ধাপে সব জেলার রিপোর্ট তলব করবে কমিশন।গৃহশিক্ষক উন্নয়ন সমিতির রাজ্য সম্পাদক পার্থপ্রতিম চট্টোপাধ্যায় জানান, ‘‘লকডাউন এবং করোনার জেরে সঙ্কটে আছেন গৃহশিক্ষকরা। পরিস্থিতি এমন পর্যায় গিয়ে দাঁড়িয়েছে যে কেউ কেউ ১০০ দিনের কাজ করছেন। কেউ আবার আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।’’

আরও পড়ুন:কীভাবে হবে সমাবর্তন? অনিশ্চয়তার মেঘ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে

 

 

spot_img

Related articles

পুলিশের উর্দি গায়ে রাজনীতিক কুণাল! ‘ফাঁদ’ পাততে তৈরি নেতা-অভিনেতা

সাংবাদিকতার পাশাপাশি তুখোড় রাজনীতিবিদ হিসেবে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে (Kunal Ghosh) সকলেই চেনেন। সম্প্রতি তাঁকে অতিপরিচিত...

পুরোহিত, মুয়াজ্জিনদের পাশে রাজ্য সরকার: ভাতা বাড়ানোর ঘোষণা মুখ্যমন্ত্রীর

আরও এক জনহিতৈষী সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। যুবসাথী প্রকল্প চালু এবং লক্ষ্মীর ভাণ্ডারের ভাতা বৃদ্ধির পর...

মার্চ থেকে বকেয়া ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা: ঘোষণা মুখ্যমন্ত্রীর

আইনি প্রক্রিয়া ও একাধিক প্রতিকূলতার মধ্যেই রাজ্য সরকারি কর্মী ও অবসরপ্রাপ্তদের জন্য ডিএ দেওয়ার ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী...

পুজো দিয়ে ফেরার পথে খাদে পড়ল পুণ্যার্থী বোঝাই বাস! মৃত অন্তত ৭

নেপালে ভয়াবহ দুর্ঘটনা (Accident in Nepal) । গোরখা জেলায় মনকামনা মন্দিরে পুজো দিয়ে ফেরার পথে খাদে পরল পুণ্যার্থী...