Tuesday, June 23, 2026

ভূ-স্বর্গে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিকেশ হিজবুল মুজাহিদিন শীর্ষ কমান্ডার

Date:

Share post:

ভূ-স্বর্গ জম্মু কাশ্মীরে ফের বড়সড় সাফল্য ফেল নিরাপত্তাবাহিনী। কুখ্যাত জঙ্গি সংগঠন হিজবুল মুজাহিদিনের এক শীর্ষ কমান্ডারকে খতম করলো যৌথবাহিনী। সইফুল্লা মির ওরফে গাজি হায়দারকে নিকেশ করল পুলিশ ও সিআরপিএফের যৌথবাহিনী। ওই ভয়ানক জঙ্গি নেতা “ডক্টর সাব” নামেও পরিচিত ছিল হিজবুল মুজাহিদিনে। আজ, রবিবার সন্ধ্যায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে মৃত্যু হয়েছে তার।

যৌথবাহিনীর দাবি, সইফুল্লা মিরকে খতম করার পাশাপাশি আহত আরও এক জঙ্গি ধরা পড়েছে। সইফুল্লাকে খতম করার পর এই অভিযানকে বিরাট সাফল্য বলে উল্লেখ করা হয়েছে জম্মু-কাশ্মীর পুলিশের পক্ষ থেকে।

জানা গিয়েছে, গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি অভিযান শুরু করে যৌথবাহিনীর জওয়ানরা। যে বাড়িটিতে সইফুল্লা আশ্রয় নিয়েছিল, সেই বাড়িটিও ঘিরে ফেলা হয়েছে। সইফুল্লা দক্ষিণ কাশ্মীর দিয়ে শ্রীনগরে এসেছিল বলে সূত্র মারফৎ খবর পেয়েই তল্লাশি অভিযান চালায় যৌথবাহিনী। পাল্টা গুলি চালিয়েছিল জঙ্গিরা। এনকাউন্টারেই মৃত্যু হয় হিজবুল মুজাহিদিনের শীর্ষ কমান্ডারের।

আরও পড়ুন- ঘোলা জলে মাছ ধরতে নেমে শুভেন্দুকে বিজেপিতে আসার প্রস্তাব সৌমিত্রর

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...