Monday, March 16, 2026

প্রকাশ্য রাস্তায় পথচারীদের সামনে কিশোরীর গলা কাটলো যুবক! পুরোটা জানলে আঁতকে উঠবেন

Date:

Share post:

এক জনবহুল রাস্তা। ঘনঘন পথচারীদের আনাগোনা চলছে। তার মধ্যেই আচমকা ঘটে গেল এক ভয়ঙ্কর ঘটনা। গলা কেটে খুন করা হল এক কিশোরীকে। অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনমের গাজুওয়াকা এলাকার সুন্দরাইয়া কলোনির সাইবাবা মন্দিরের কাছের রাস্তায় ঘটনা। বছর ১৭-র মৃত ওই কিশোরীর নাম বরলক্ষ্মী।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই কিশোরী ও অনিল নামক এক যুবকের মধ্যে বচসা চলছিল। প্রেমিক-প্রেমিকার মধ্যেকার ঘটনা বলে কেউ বিশেষ গুরুত্ব দেননি। সেইসময়ে আচমকাই একটি ধারালো অস্ত্র দিয়ে ওই কিশোরীর গলা কেটে দেয় অভিযুক্ত অনিল। ঘটনাস্থলেই মৃত্যু হয় বরলক্ষ্মীর।

ঘটনার পর পথচলতি মানুষ অনিলকে ধরে ফেলে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। অন্যদিকে, রক্তাক্ত অবস্থায় কিশোরীকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

এদিকে, রাগের মাথায় অনিল এই কাজ করে বলে প্রাথমিকভাবে অনুমান পুলিশের। পুলিশ জানিয়েছে, সম্ভবত অনিলকে প্রেমের প্রস্তাবে প্রত্যাখ্যান করেছিল ওই কিশোরী। সেই নিয়েই বচসা। এবং তার জন্যই খুন।

spot_img

Related articles

যুদ্ধ নিয়ে AI কন্টেন্ট! ইউএই-তে গ্রেফতার ১৯ ভারতীয়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ নিয়ে ভুয়ো পোস্ট। সংযুক্ত আরব আমিরশাহিতে গ্রেফতার ১৯ ভারতীয়-সহ ৩৫ জন। ২৮ ফেব্রুয়ারি ইজরায়েল ও...

প্রশাসন-পুলিশে বদল কমিশনের: বিজেপির প্যানিক রিঅ্যাকশনে জবাব দেবে বাংলা, দাবি তৃণমূলের

বরাবার বাংলা ও বাঙালিকেই অপমান করে গিয়েছে বিজেপি। নির্বাচনের আগেও সেই একইভাবে বাংলাকে অপমানের পথ ছাড়ল না কেন্দ্রের...

আধিকারিকের পরে একাধিক শীর্ষ পুলিশ পদে বদল কমিশনের: নতুন ডিজিপি সিদ্ধিনাথ গুপ্তা

গোটা বাংলায় প্রশাসনিক থেকে পুলিশি ব্যবস্থার নিয়ন্ত্রণে যে নির্বাচন কমিশন, তা প্রমাণ করতে একমাত্র বাংলাতেই মরিয়া প্রক্রিয়া নির্বাচন...

নির্বাচন ঘোষণা হতেই বাংলার মুখ্যসচিব বদল: কমিশনের রাজনৈতিক উদ্দেশ্যে সরব অখিলেশ

বাংলা দখলের বিজেপির নির্লজ্জ সব প্রচেষ্টা যখন ব্যর্থ তখন নির্বাচন কমিশন প্রয়োগ করে বাংলা দখলে মরিয়া বিজেপি। নির্বাচন...