Wednesday, June 3, 2026

ছিল না পুলিশ, অ্যাম্বুল্যান্স-এ হাসপাতালে যাওয়ার পথে করোনা আক্রান্ত বন্দির পালানোর চেষ্টা

Date:

Share post:

বেশ কয়েকদিন ধরে উপসর্গ ছিল। টেস্ট করতেই রিপোর্ট আসে পজিটিভ। করোনা আক্রান্ত হয়েছেন আলিপুর সংশোধনাগারের এক বন্দি। গতকাল, শনিবার মধ্যরাত নাগাদ তাঁকে অ্যাম্বুলেন্সে চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল স্থানীয় এক কোভিড হাসপাতালে। পথেই একবার নয় দু-দু’বার সে পালানোর চেষ্টা করে বলে অভিযোগ।

জেল সূত্রে জানা গিয়েছে, করোনা ধরা পড়ায় খুনের চেষ্টায় অভিযুক্ত ওই বন্দিকে হাসপাতালে ভর্তি করতে নিয়ম অনুযায়ী জেল কর্তৃপক্ষ শনিবার রাতে স্থানীয় পুরসভার হাতেই তুলে দেয়। অভিযোগ, ওই বন্দিকে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পুরসভার অ্যাম্বুলেন্সে কোনও পুলিশ ছিল না। শুধু চালক ছিলেন। ফলে পুলিশের অনুপস্থিতির সুযোগ নিয়ে ওই বন্দি অ্যাম্বুল্যান্স থেকে পালানোর চেষ্টা করে। পরে অবশ্য পুলিশ গিয়ে পরিস্থিতি সামাল দেয়। কিন্তু অভিযোগ উঠছে, পুলিশ ছাড়া পুরসভা কী করে একজন বন্দিকে একা অ্যাম্বুলেন্স চালককে দিয়ে হাসপাতালে পাঠাল?

আরও পড়ুন- প্রকাশ্য রাস্তায় পথচারীদের সামনে কিশোরীর গলা কাটলো যুবক! পুরোটা জানলে আঁতকে উঠবেন

Related articles

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...

আজ থেকেই অ্যাকাউন্টে অন্নপূর্ণা যোজনার টাকা: ঘোষণা মুখ্যমন্ত্রীর, একনজরে কারা পাবেন-কারা বাদ

বিধানসভা নির্বাচনের আগে যে প্রতিশ্রুতি বিজেপি (BJP) দিয়েছিল, সেই মতোই শুরু হল অন্নপূর্ণা যোজনা। বুধবার থেকেই বৈধ উপভোক্তাদের...