Wednesday, May 13, 2026

করোনার জের : বাজি-পটকা নিষিদ্ধ করা হল রাজ্যে

Date:

Share post:

চলছে উৎসবের মরশুম। এরইমধ্যে একটি বড়ো সিদ্ধান্ত নিল রাজস্থান সরকার। সে রাজ্যে নিষিদ্ধ করা হল বাজি-পটকা। করোনা পরিস্থিতির জেরেই এই সিদ্ধান্তের কথা জানিয়েছে গেহলট সরকার। দেশ জুড়ে করোনার দাপাদাপি এখনও বাগে আনা যায়নি। এই পরিস্থিতির মধ্যে বাজি পটকা পোড়ালে বায়ুদূষণের ফলে মানুষের ক্ষতি হতে বলেই আশঙ্কা বিশেষজ্ঞদের। আর সেই কারণেই মহামারির সংকটময় পরিস্থিতিতে উৎসবের মরসুমে বাজি পটকা বিক্রি নিষিদ্ধ ঘোষণা করল রাজস্থান সরকার।

রবিবার কোভিড পরিস্থিতি পর্যালোচনা করতে গিয়ে সে রাজ্যের মুখ্যমন্ত্রী অশোক গেহলট জানান, “এই সংকটময় পরিস্থিতিতে মানুষের জীবন রক্ষা করাই সরকারের প্রথম কাজ। এরকম পরিস্থিতিতে দীপাবলিতে মানুষের আতশবাজি ব্যবহার এড়িয়ে চলা উচিৎ।” পাশাপাশি স্কুল খোলার প্রসঙ্গে তিনি জানান, “সরকার ১৬ নভেম্বর পর্যন্ত রাজ্যের স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে।”

উল্লেখ্য, এদিন রাজ্য সরকারের “নো মাস্ক-নো এন্ট্রি” এবং “ওয়ার ফর দ্য পিওর” অভিযান, কোভিড সঙ্কটের ফলে সৃষ্ট পরিস্থিতি পর্যালোচনা করছিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী। রাজ্যজুড়ে আতশবাজি বিক্রির ওপর কঠোর পদক্ষেপ নিতে চলেছে গেহলট সরকার। এছাড়া দূষণ বিধি না মানা, নানান যানবাহনের বিরুদ্ধেও কঠোর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।

 

Related articles

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...

আলু-সহ কৃষিজ পণ্য ভিনরাজ্যে পাঠানোর ক্ষেত্রে বিধিনিষেধ তুলে নিল রাজ্য

আলু, পেঁয়াজ-সহ সমস্ত কৃষিজ পণ্য অন্য রাজ্যে পাঠানোর ক্ষেত্রে আর কোনও বিধিনিষেধ থাকবে না বলে বিজ্ঞপ্তি জারি করেছে...

অন্যায়কারীর উপর বুলডোজার: তিলজলার আগুনের ঘটনায় প্রথমবার সাক্ষী থাকল বাংলা

তিলজলার চামড়ার কারখানায় আগুন লাগার ঘটনায় শাস্তি দিতে উত্তরপ্রদেশের উদাহরণ টেনে এনেছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা...