Sunday, May 3, 2026

ভোট প্রচারে ৮ মাসের শিশুর সঙ্গে ফোনে কথা ওবামার, ভাইরাল ভিডিও

Date:

Share post:

প্রেসিডেন্ট নির্বাচনের উত্তাপে ফুটছে গোটা আমেরিকা। ডোনাল্ড ট্রাম্প নাকি জো বাইডেন? হোয়াইট হাউসের মসনদে এবার কার শাসন চলবে? তার জন্য প্রস্তুত হচ্ছেন আমেরিকাবাসী। জোরকদমে শুরু হয়েছে নির্বাচনী প্রচার। ট্রাম্পকে গদি ছাড়া করতে জো বাইডেনের হয়ে প্রচার করছেন আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি বারাক ওবামাও। সম্প্রতি সেই লক্ষ্যেই আমেরিকার বাসিন্দাদের ফোন করে বাইডেনের পক্ষে ভোট দেওয়ার জন্য এক কর্মসূচি শুরু করেছিলেন ওবামা। যার নাম ‘ফোন ব্যাঙ্কিং ফর জো বাইডেন’। সেখানেই এক মজার ভিডিও সম্প্রতি ভাইরাল হয়ে উঠল সোশ্যাল মিডিয়ায়। ভিডিওতে দেখা যাচ্ছে, ৮ মাসের এক শিশুর সঙ্গে ভাব জমিয়েছে ওবামা। খোশমেজাজে চলছে ফোনালাপ।

টুইটারে ভিডিওটি শেয়ার করেছেন খোদ বারাক ওবামা। যেখানে দেখা গিয়েছে ভোট প্রচারে নিজের অফিসে বসেই ফোনে আমেরিকাবাসীর সঙ্গে কথা বলছেন তিনি। তখনই এলিজা নামের এক মহিলাকে ফোনে ধরেন ওবামা। প্রাক্তন প্রেসিডেন্টের ফোন পেয়ে রীতিমতো অভিভূত হয়ে পড়েন ওই মহিলা। কথোপকথনের মাঝেই জো বাইডেনের পক্ষে ভোট দেওয়ার জন্যে তার কাছে আবেদন জানান ওবামা। প্রাক্তন প্রেসিডেন্টের আবেদনের সম্মত হন তিনি। তখনই পাশ থেকে এক শিশুর কান্না শোনা যায়। বারাক ওবামা এ বিষয়ে প্রশ্ন করলে মহিলা জানান, শিশুটি তার পুত্র জ্যাক। তার বয়স ৮ মাস। ফোনে কথা বলতে সে ভীষণ আগ্রহী। এরপরই শিশুটির সঙ্গে গল্প শুরু করেন ওবামা। ছোট্ট শিশু কোনও প্রতি উত্তর না দিলেও, হাসি মজার ছলে তার সঙ্গে কথা চালিয়ে যান আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি। বারাক ওবামার এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হতেই তা মন জয় করে নিয়েছে নেটিজেনদের।

আরও পড়ুন:সংক্রমণের আশঙ্কায় এবার আইসোলেশনে স্বয়ং ‘হু’ প্রধান

বারাক ওবামার শেয়ার করা এই ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়ে উঠেছে টুইটারে। ভিডিওটি দেখেছেন ২.৮ মিলিয়ন মানুষ। আমি টুইট করেছেন শিশুটির মা এলিজা ক্যামেরোটা। তিনি লেখেন, ‘বাইডেনের হয়ে ভোট প্রচারে বারাক ওবামা আমায় ফোন করেছিলেন। আমার শিশুর সঙ্গেও কথা বলেন তিনি। সত্যিই বিষয়টা আমার কাছে চমকপ্রদ।’

Related articles

সাখাওয়াত মেমোরিয়ালের সামনে বিজেপির স্টিকার লাগানো গাড়ি কেন, বিক্ষোভ তৃণমূলের

রবিবার সকালে সাখাওয়াত মেমোরিয়ালের সামনে তৃণমূল কর্মীদের বিক্ষোভ। ১৬৩ ধারা বলবৎ থাকা অবস্থায় বিজেপির স্টিকার লাগানো গাড়ি কি...

ভোটের ফলপ্রকাশের আগেই পান্ডুয়ায় ‘বুলডোজ়ার’ রেলের, ঘরছাড়া বহু 

সোমবার রাজ্যে বিধানসভার ভোট গণনা ও ফলাফল ঘোষণার আগেই শুরু বিজেপির অত্যাচার। শনিবার রাতের অন্ধকারে হুগলির পান্ডুয়ায় বিজেপি...

ভোট গণনায় গাফিলতিতে চাকরি হারাতে হতে পারে সরকারি কর্মীদের! কড়া কমিশন 

বাংলায় দুদফায় নির্বাচন শেষ হওয়ার পর সোমবার রাজ্য জুড়ে ২৯৩ বিধানসভা কেন্দ্রের ভোট গণনা শুরু হবে সকাল আটটা...

রবিবাসরীয় দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস! ভোট গণনার আগের দিন কালবৈশাখীর সতর্কতা

রবিবার সকাল থেকে মেঘলা আকাশ, দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মাঝেমধ্যেই শোনা যাচ্ছে বাজ পড়ার শব্দ। যদি এখনও পর্যন্ত কোথাও...