Tuesday, June 23, 2026

এখনও সারানো হয়নি দুর্গাপুর ব্যারাজের ভাঙা লকগেট, তীব্র জলসঙ্কটের আশঙ্কা

Date:

Share post:

দুদিন কেটে গেলেও সারানো হয়নি দুর্গাপুর ব্যারাজের ৩১ নম্বর লকগেট। মঙ্গলবারের  আগে তা শুরু হবে না বলেই জানিয়েছেন বিশেষজ্ঞরা। এর জেরে পানীয় জলের সংকট দেখা দিয়েছে দুর্গাপুরের ৪১টি ওয়ার্ড-সহ পার্শ্ববর্তী জেলাগুলিতে। সেচ দফতরের আধিকারিক সঞ্জয় সিং জানান, সোমবার বাধে কাজ শেষ করে মঙ্গলবার লকগেট সারিয়ে ফেলা হবে। তারপরই দুর্গাপুরে পানীয় জলের সরবরাহ স্বাভাবিক হবে।

গত শুক্রবার ৩১ নম্বর লকগেট ভেঙে যায় দুর্গাপুর ব্যারাজের। হু হু করে সব জল বেড়িয়ে যেতে থাকে। রবিবার থেকে পানীয় জলের সরবরাহ বন্ধ হয়ে যায়। যার ফলে পানীয় জলের সঙ্কট দেখা দিতে শুরু করে দুর্গাপুর জুড়ে। সোমবার তা তীব্র আকার নিয়েছে।

শুধু পানীয় জল নয়, এর প্রভাব পড়েছে শিল্পেও। জলের অভাবে আপাতত স্তব্ধ শিল্পনগরী দুর্গাপুর। দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্তি জানিয়েছেন, দুর্গাপুর জুড়ে পানীয় জলের সমস্যার দ্রুত মোকাবিলা করেছে কর্পোরেশন। সব ওয়ার্ডে জলের ট্যাঙ্ক পাঠিয়ে পানীয় জলের সমস্যা দূর করার চেষ্টা করছি। পাশাপাশি কাজ যাতে দ্রুত শেষ হয় সেইদিকেও নজর রাখা হচ্ছে। যুদ্ধকালীন তৎপরতায় পরিস্থিতি স্বাভাবিক করার কাজ চলছে।

এদিকে দুর্গাপুর ব্যারেজ জলশূন্য হওয়াতে পূর্ব বর্ধমানে পানীয় জলের সঙ্কট দেখা দিলেও, এখনও পর্যন্ত বাঁকুড়া জেলায় পানীয় জলের তেমন ঘাটতি হয়নি বলে জানিয়েছে বাঁকুড়া জেলা প্রশাসন। সমস্যা তৈরি হতে পারে এই আশঙ্কায় সোমবার থেকে বাঁকুড়া শহর সহ জেলার তিনটি ব্লকে মোট ৩৬টি ট্যাঙ্কারে করে পানীয় জল সরবরাহের ব্যবস্থা করা হয়েছে। এর পাশাপাশি, এলাকায় পানীয় জল সরবরাহে ঘাটতি দেখা দিলে, দ্রুত পানীয় জলের পাউচ পাঠানো হবে।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...