Tuesday, June 23, 2026

ক্রমশ শারীরিক অবস্থার অবনতি, সংকটজনক সৌমিত্র চট্টোপাধ্যায়

Date:

Share post:

ফের অবস্থার অবনতি হয়েছে বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক বলেই জানাচ্ছেন মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক অরিন্দম কর। রবিবার তাঁর শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা যায়নি বলে রাতে বুলেটিনে জানিয়েছেন মেডিক্যাল বোর্ডের চিকিৎসকরা।

গত কয়েকদিন ধরেই বছর ৮৫-অভিনেতার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ চিন্তায় রাখছিল তাঁর চিকিৎসকদের। রবিবারও তা নিয়ন্ত্রণে না আসার ফলে অভিনেতার হিমোগ্লোবিন এক অনেকটা নেমে যায়, কমে যায় প্লেটলেটস, এমনটাই জানিয়েছেন চিকিৎসারত ডাক্তাররা। পরিস্থিতি সামাল দিতে রবিবার তাঁকে ৪ ইউনিট রক্তও দিতে হয়। ডাক্তার অরিন্দম করের কথায়, রবিবার সিটি অ্যাঞ্জিওগ্রাফিতে রক্তক্ষরণের উৎসস্থল চিহ্নিত করা হয়। সেখান থেকে রক্তক্ষরণ বন্ধের চেষ্টাও করা হয়। তবে সফল হতে পারেননি তাঁরা। সিটি অ্যাঞ্জিওতে ব্যবহৃত ডাই শরীর থেকে বের করে দিতে এ দিন ডায়ালিসিসও করা হয় সৌমিত্র চট্টোপাধ্যায়কে। গত কয়েক সপ্তাহ ধরে চিকিৎসকদের ক্রমাগত চেষ্টা সত্ত্বেও তাঁর কোভিড রিলেটেড এনসেফালোপ্যাথি এবং স্নায়বিক অবস্থার বিশেষ উন্নতি না হওয়ায় আচ্ছন্ন ভাব কাটেনি সে ভাবে। ফলে অভিনেতাকে নিয়ে দুশ্চিন্তায় চিকিৎসকরা। মেডিক্যাল বোর্ডের প্রধান চিকিৎসক জানাচ্ছেন, ‘শারীরিক অবস্থা অত্যন্ত সংকটজনক। আশার খবর শোনানো যাচ্ছে না।’

প্রসঙ্গত, টানা ২৩ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। প্রতি মুহূর্তেই অভিনেতার শারীরিক পরিস্থিতি মনিটার করছেন চিকিৎসকেরা। তার সুস্থ হওয়ার পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে সেই কো-মর্বিডিটি এবং বয়স। তাঁর শারীরিক অবস্থার এই খবরে সকলেই তাঁর সুস্থতার কামনা করছেন।

আরও পড়ুন-সংক্রমণের আশঙ্কায় এবার আইসোলেশনে স্বয়ং ‘হু’ প্রধান

Related articles

FIFA World Cup: মেসির বিশ্ব রেকর্ড, অস্ট্রিয়াকে হারিয়ে নক আউটর টিকিট নিশ্চিত আর্জেন্টিনার

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে অস্ট্রিয়াকে ২-০ গোলে হারাল আর্জেন্টিনা। জোড়া গোল করেন লিওনেল মেসি(Messi)। সেই...

২৪ ঘণ্টা খোলা থাকবে দোকান-অফিস, রাজস্ব ও কর্মসংস্থান বাড়াতে বড় পদক্ষেপ রাজ্যের

রাজ্যের রাজস্ব বৃদ্ধি ও বাণিজ্যের পরিবেশ বদলাতে বড় উদ্যোগ নিল নতুন সরকার। এবার থেকে পশ্চিমবঙ্গে ২৪ ঘণ্টা দোকান,...

শৃঙ্খলাভঙ্গের অভিযোগ! ফিরহাদ-অরূপদের শোকজ করল তৃণমূল কংগ্রেস 

দলের শৃঙ্খলাভঙ্গ এবং দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়ের মতো প্রথম সারির...

অন্নপূর্ণা যোজনায় কাটছাঁট বাজেটে, অর্ধেকেরও বেশি উপভোক্তা বাদ পড়ার আশঙ্কা 

রাজ্য সরকারের পেশ করা নতুন বাজেটে অন্নপূর্ণা যোজনার বরাদ্দ ঘিরে দানা বেঁধেছে তীব্র বিতর্ক। নির্বাচনী প্রতিশ্রুতি পূরণের ঢাকঢোল...