Tuesday, June 23, 2026

হঠাৎ কলকাতায় শুভেন্দু, বৈঠক করছেন পরিবহন দফতরের আধিকারিকদের সঙ্গে

Date:

Share post:

তাঁর রাজনৈতিক অবস্থান নিয়ে বিস্তর আলোচনা ও জল্পনার মাঝে হঠাৎ কলকাতায় রাজ্যের পরিবহন ও সেচমন্ত্রী শুভেন্দু অধিকারী। আজ, সোমবার দুপুর আড়াইটা নাগাদ তিনি ময়দানে পরিবহন দফতরের তাঁবুতে আসেন। তাঁর দফতরের প্রশাসনিকস্তরের বেশ কয়েকজনের সঙ্গে তাঁবুতে বৈঠক করেছেন বলে জানা যাচ্ছে। অসমর্থিত সূত্রের খবর, তাঁর পরিবহন দফতরের এক আধিকারিক শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করতে আসেন। তিনি ভেতরে বেশ কিছুক্ষণ ছিলেন। তারপর বেরিয়ে আসেন। শোনা যাচ্ছে, দফতরের বেশকিছু গুরুত্বপূর্ণ ফাইল মন্ত্রীকে দিয়ে সই করাতে এসেছিলেন।

এছাড়াও উত্তর ২৪ পরগনা ও হুগলি জেলার শাসক দলের মাঝারিস্তরের দুই রাজনৈতিক ব্যক্তিত্বকে তাঁবুর মধ্যে যেতে দেখা যায়। এবং বেশ কিছুক্ষণ পরে তাঁরাও চলে যান।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ময়দানে পরিবহন দফতরের তাঁবু তৈরি রয়েছেন শুভেন্দু অধিকারী। রাজনৈতিক মহল মনে করছে, দীর্ঘদিন পর তাঁর কলকাতায় আসা খুব তাৎপর্যপূর্ণ হতে চলেছে রাজ্য রাজনীতিতে।

আরও পড়ুন-পুজো উদ্বোধনে গিয়ে মুখ্যমন্ত্রীর আঁকা ছবি সংরক্ষণ করছে কমিটিগুলি

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...