Tuesday, June 23, 2026

বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

Date:

Share post:

বিহার ভোটের মধ্যেই পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটের ডঙ্কা বেজে গেলো। ডঙ্কা বাজালো নির্বাচন কমিশন। কার্যত ভোট প্রস্তুতি শুরু রাজ্যে। করোনা আবহেও নির্ধারিত সময়েই হবে নির্বাচন। এটা মোটামুটি নিশ্চিত। আর সেই লক্ষ্যেই আগামী ৯ নভেম্বর দুপুর দু’‌টোয় সর্বদল বৈঠক ডেকেছেন মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব।

জানা গিয়েছে, মহামারি নিয়ম–বিধি মেনে যাতে রাজ্যে ভোট করা সম্ভব হয়, সে বিষয়ে রাজ্যের প্রধান রাজনৈতিক দলগুলির মতামত জানতে চাইবে নির্বাচন কমিশন।

সূত্রের খবর, ভোটার তালিকায় নাম তোলার কাজ নভেম্বরের শেষে শুরু হতে পারে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করার পাশাপাশি বিশেষ সংশোধনীর কাজ গোটা ডিসেম্বর জুড়ে চলবে।

আরও পড়ুন:১১ বছর পর চালু হলেও যাত্রীর অভাবে বন্ধের পথে কলকাতা-লন্ডন বিমান পরিষেবা

২০২১ সালের ২১ মে’র মধ্যেই নতুন সরকার গড়া হবে, এই লক্ষ্য নিয়ে এগোতে হলে ভোটার তালিকায় নাম তোলা থেকে নাম বাদ দেওয়া, আবেদন গ্রহণ ইত্যাদি যাবতীয় কাজ জানুয়ারির মধ্যে শেষ করে ফেলা জরুরি। ফেব্রুয়ারির মধ্যে চূড়ান্ত ভোটার তালিকা তৈরি করে ভোটের নির্ঘণ্ট প্রকাশ করতে পারে কমিশন।

Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...