Thursday, May 14, 2026

রক্তক্ষরণ নিয়ন্ত্রণ করা গেলেও সঙ্কটমুক্ত নন সৌমিত্র

Date:

Share post:

মাঝে আভ্যন্তরীণ রক্তক্ষরণের কারণে শারীরিক অবস্থা ব্যাপক খারাপ হওয়ার পর আপাতত কিছুটা স্থিতিশীল সৌমিত্র চট্টোপাধ্যায়। শরীরের আভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ হয়েছে তাঁর। হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে অভিনেতাকে। সোমবার মেডিক্যাল বুলেটিনে এমনটাই জানানো হল হাসপাতালের তরফে।

এদিন হাসপাতালের তরফে যে রিপোর্ট প্রকাশ এসেছে সেখানে জানানো হয়েছে, বর্তমানে কিছুটা হলেও স্থিতিশীল অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়। ২৪ ঘন্টার মধ্যে তার শরীরের অভ্যন্তরীণ রক্তক্ষরণ বন্ধ করা গিয়েছে। তবে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়ার কারণে কয়েক ইউনিট রক্ত দিতে হয়েছে তাঁকে। তার স্বাস্থ্যের দিকে কড়া নজরদারি রয়েছে মেডিকেল টিমের। সোমবার কোনওরকম ডায়ালাইসিস করারও প্রয়োজন পড়েনি। শরীরের বাকি অঙ্গ-প্রত্যঙ্গও স্বাভাবিক অবস্থায় রয়েছে। তবে সংকট এখনও কাটেনি বলেই দাবি করছেন ডাক্তাররা।

আরও পড়ুন:বিধানসভা ভোটের ডঙ্কা বাজিয়ে ৯ নভেম্বর সর্বদল বৈঠক ডাকল নির্বাচন কমিশন

গত প্রায় এক মাস ধরে বেলভিউ নার্সিং হোমে ভর্তি হয়েছেন সৌমিত্র চট্টোপাধ্যায়। তা করো না রিপোর্ট নেগেটিভ আসলেও ৮৫ বছর বয়সী সৌমিত্র বাবুর শারীরিক পরিস্থিতির মাঝেমধ্যেই খারাপ হচ্ছে কো–মর্বিডিটির কারণে। এখনও সংকটজনক অবস্থায় হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন তিনি। রবিবার থেকে তার শরীরে যে রক্তক্ষরণ শুরু হয়েছিল ২৪ ঘন্টার মধ্যে তার নিয়ন্ত্রণে চলে আসায় পরিস্থিতি কিছুটা হলেও স্বস্তি জনক। তবে মেডিকেল টিমের কড়া নজরদারির মধ্যেই রয়েছেন তিনি।

Related articles

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...

নির্ভয়াকাণ্ডের স্মৃতি উস্কে দিল্লিতে চলন্ত বাসে তরুণীকে গণধর্ষণ

ভয়ানক! নির্ভয়াকাণ্ডের (Nirvaya Rape Case) পুনরাবৃত্তি। ফের রাজধানীতে (Delhi Incident) চলন্ত বাসের মধ্যে তরুণীকে গণধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য...