Saturday, March 14, 2026

রাজ্যসভায় সংখ্যাগরিষ্ঠতার মুখে এনডিএ, এই প্রথম সবচেয়ে কম কংগ্রেস

Date:

Share post:

উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের রাজ্যসভা ভোটে মোট ১০টি আসন জিতে রাজ্যসভায় এক ধাক্কায় সংখ্যাগরিষ্ঠতার মুখে পৌঁছে গেল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। অন্যদিকে, সংসদের উচ্চকক্ষে প্রধান বিরোধী দল কংগ্রেসের আসন নেমে এল মাত্র ৩৮ টিতে। এই প্রথম রাজ্যসভায় চল্লিশের কম সাংসদ সংখ্যা কংগ্রেসের। ভারতের সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে রাজ্যসভায় কংগ্রেসের এত কম আসন এই প্রথমবার।

আরও পড়ুন- কালীপুজো, জগদ্ধাত্রী পুজো, ছটপুজোয় ‘নো এন্ট্রি’ চেয়ে কোর্টে

কংগ্রেসের আসন সংখ্যায় যখন ধস নেমেছে, তখন বিজেপির রাজ্যসভার সাংসদ সংখ্যা বেড়ে হল ৯৪, যা এযাবৎকালের রেকর্ড। ২৪৫ আসনের রাজ্যসভায় এখন জেডিইউ, এডিএমকে, রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া, অসম গণ পরিষদের মতো সহযোগী দলগুলিকে নিয়ে বিজেপি জোটের আসন সংখ্যা হয়েছে ১১৮।

উত্তরপ্রদেশের ১০টি রাজ্যসভা আসনের মধ্যে এবার বিজেপি একাই ৮টি আসন দখল করেছে। জয়ী প্রার্থীদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী হরদীপ সিং পুরী এবং প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী চন্দ্রশেখরের ছেলে নীরজশেখর। অন্য ২টি আসনে জিতেছেন সমাজবাদী পার্টির রামগোপাল যাদব এবং বহুজন সমাজ পার্টির রামজি গৌতম। উত্তরাখণ্ডের রাজ্যসভা আসনেও বিজেপির জয়জয়কার। বিজেপির এই সাফল্যের পাশাপাশি উত্তরপ্রদেশে কংগ্রেসের হাল অতি করুণ। উত্তরপ্রদেশে গতবার মাত্র ১টি আসনে জিতলেও এবার কংগ্রেসের প্রাপ্তি শূন্য। সামনের মাসে কর্নাটকের একটি রাজ্যসভা আসনে ভোট। সংখ্যার বিচারে সেখানেও অনায়াসে জিতে যাবে বিজেপি।

 

spot_img

Related articles

দেশজুড়ে গ্যাস সংকট, মোদির সভার আগে দেদার সিলিন্ডার ব্যবহার করে রান্না বিজেপির

রাজ্যে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। শনিবার দুপুরে কলকাতার ব্রিগেডে সভা করবেন তিনি। সকাল থেকে কলকাতামুখী...

নন্দীগ্রাম গণহত্যার ১৯ বছর পার, শহিদদের শ্রদ্ধাজ্ঞাপন মুখ্যমন্ত্রীর 

১৯ বছর আগে আজকের দিনে রক্তাক্ত হয়েছিল নন্দীগ্রাম (Nandigram)। পাল্টে গিয়েছিল বাংলার রাজনীতির প্রেক্ষাপট। বলা যায়, বাংলার রাজনৈতিক...

আজ যুবভারতীতে লাল-হলুদ ম্যাচ, বেঙ্গালুরুতে খেলবে মোহনবাগান 

শনিবার জমজমাট সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই। দুই ভিন্ন প্রতিপক্ষকে পরাস্ত করতে মাঠে নামছে মোহনবাগান (Mohun Bagan) ও...

কৃষিখাতে উন্নয়নের খতিয়ান উল্লেখ করে কৃষক দিবসে শুভেচ্ছা পোস্ট মুখ্যমন্ত্রীর 

কৃষক দিবস (Farmer's Day) উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় (Social media) শুভেচ্ছা পোস্ট বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। ২০০৭...