Thursday, May 14, 2026

প্রেমের টান: পালিয়ে আসা তরুণীকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর

Date:

Share post:

প্রেমের টানে অবৈধপথে দেড় বছর আগে বাংলাদেশে পালিয়ে আসা কৃষ্ণা নামে এক তরুণীকে উদ্ধার করে বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সোমবার বিকেলে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যদের উপস্থিতিতে জাস্টিস অ্যান্ড কেয়ার নামে একটি এনজিও সংস্থা তাঁকে ভারতীয় পুলিশের কাছে হস্তান্তর করে। জাস্টিস অ্যান্ড কেয়ারের এরিয়া ম্যানেজার এবিএম মুহিত হোসেন জানান, বাগেরহাটের আকবার মোল্লা নামে এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক ধরে মেয়েটি দেড় বছর আগে সীমান্ত পথে অবৈধভাবে বাংলাদেশে পৌঁছয়। পরে আকবরের সঙ্গে বিয়ে হয়। ওই তরুণীর বাবা ভারতীয় পুলিশের কাছে অপহরণ মামলা করেন। বাংলাদেশ পুলিশ মেয়েটির খোঁজ পেয়ে উদ্ধার করে বাগেরহাট নিরাপদ আবাসন নামে একটি সমাজসেবা সংস্থার হেফাজতে রাখে। পরে আইনি প্রক্রিয়া শেষে ওই তরুণীকে ভারতে তাঁকে পরিবারের কাছে পাঠানো হয়।

সোমবার উপস্থিত ছিলেন-বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব ও বিজিবির আইসিপি ক্যাম্পের সুবেদার আশরাফ আলীসহ এনজিও সংস্থার কর্মকর্তারা।

আরও পড়ুন- অশ্লীলতার দায়ে এবার কাঠগড়ায় ‘তৃণমূল নেতা’, প্রকাশ্যে জুতোপেটা অভিযুক্তকে

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...