Friday, March 20, 2026

কুমিল্লায় ঘর পুড়ল ১০টি হিন্দু পরিবারের, মৌলবাদের সমালোচনা অধীরের

Date:

Share post:

বাংলাদেশের কুমিল্লায় ১০টির বেশি হিন্দু পরিবারের ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনায় মৌলবাদীর বিরুদ্ধে সুর চড়লেন কংগ্রেস সাংসদ অধীররঞ্জন চৌধুরী। তিনি বলেন, এই ধরনের আক্রমণ সবসময় নিন্দনীয়। স্যোশাল মিডিয়ায় পোস্টে জেরেই এই হামলা বলে অভিযোগ।

৩১ অক্টোবর ফেসবুকে মহম্মদের ব্যঙ্গচিত্র নিয়ে ফরাসী প্রেসিডেন্টের পাশে দাঁড়িয়েছিলেন দুই বাংলাদেশি নাগরিক শঙ্কর দেবনাথ ও অনীক ভৌমিক। ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে তাঁদের গ্রেফতার করে পুলিশ। কিন্তু তারপরেও ইসলাম অবমাননার অভিযোগে ওই দুজনের পাশাপাশি অন্য হিন্দুদের ঘরবাড়ি ভেঙে দেয় মৌলবাদীরা। বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। ১০টিরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ সরকারের দাবি, কোন কোন গোষ্ঠী হিংসা ছড়িয়ে অস্থিরতা তৈরি করতে চাইছে। তাদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সরকারের ভূমিকা প্রশংসা করেছেন অধীর চৌধুরী। তিনি বলেন, মৌলবাদীরা এই ধরনের আক্রমণ চালাচ্ছে। তবে তা কড়া হাতে দমনের চেষ্টা করছে বাংলাদেশ সরকার। শেখ হাসিনা ক্ষমতায় আসার পর থেকে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের ক্রমেই উন্নতি হচ্ছে। তবে সে দেশে হিন্দুদের নিরাপত্তার বিষয় নজর দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে আবেদন জানিয়েছেন কংগ্রেস সাংসদ।

আরও পড়ুন- অমিত সফর: পেটপুজো আদিবাসী-মতুয়া বাড়িতে, ঠাকুর পুজো দক্ষিণেশ্বরে

Related articles

ডলারের নিরিখে শুক্রবার টাকার দামের সর্বকালীন রেকর্ড পতন!

পশ্চিম এশিয়ার যুদ্ধের আঁচ এবার সরাসরি এসে পরল ভারতীয় মুদ্রার (Indian Rupee) উপর। শুক্রবার ডলারের নিরিখে টাকার দামের...

আইপিএলের আগে পন্থকে কড়া বার্তা গোয়েঙ্কার? তারকা পেসারকে নিয়ে সমস্যায় দিল্লি

২০২৫ সালের আইপিএলের নিলামে রেকর্ড দাম দিয়েই ঋষভ পন্থকে (Rishabh Pant )নিয়ে সঞ্জীব গোয়েঙ্কার (Sanjiv Goenka )দল লখনউ।...

বিজেপির ‘অস্ত্র’ কমিশন, কারসাজি ভাঙবে বাংলা: মমতার লড়াইকে সমর্থন জানিয়ে পোস্ট ওমর-কেজরিওয়ালের  

নির্বাচন কমিশনের তুঘলকি আচরণের বিরুদ্ধে তৃণমূল সুপ্রিমোর লড়াইয়ে পাশে জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা (Omar Abdullah) ও দিল্লির প্রাক্তন...

গ্যাস সংকটের জের, বন্ধ নিউ মার্কেটের শতাব্দী প্রাচীন নাহুমস!

পশ্চিম এশিয়ার যুদ্ধের জেরে টান পড়েছে রান্নার গ্যাসে। যার জেরে বন্ধ হয়েছে কলকাতার একাধিক রেস্তরাঁর বিভিন্ন পদ। এবার...