Sunday, May 3, 2026

বিজেপি কর্মী মদনের দ্বিতীয় ময়নাতদন্তের সাক্ষী থাকতে পারবেন পরিবারের লোকেরাও

Date:

Share post:

বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের রহস্যজনক মৃত্যু নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। পুজোর আগে ঘটা এই ঘটনার রেশ এখনও চলছে। সঠিক তদন্তের দাবিতে ঘটনা গড়িয়েছে কলকাতা হাইকোর্ট পর্যন্ত। গেরুয়া শিবিরের পক্ষে রাজনৈতিক চাপ সৃষ্টির পর আইনি লড়াইয়ের ময়দানে এই ঘটনায় বিজেপি কর্মী মদন ঘড়ুইয়ের দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ বহাল রাখল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। আগামী ৫ নভেম্বর দ্বিতীয় ময়নাতদন্তের নির্দেশ দিয়েছে বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চ।

আদালতের তরফে বলা হয়েছে, ৩ জন চিকিৎসকের উপস্থিতিতে হবে এই ময়নাতদন্ত। গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি বাধ্যতামূলক। ময়নাতদন্তের টেবিলে উপস্থিত থাকতে পারবেন পরিবার মনোনীত যে কোনও ২ জন। আগামী ১০ নভেম্বরের মধ্যে দ্বিতীয় ময়নাতদন্তের রিপোর্ট হাইকোর্টে জমা দিতে হবে রাজ্যকে। তারপরই ডিভিশন বেঞ্চেই মামলার পরবর্তী শুনানি হবে।

উল্লেখ্য, এক নাবালিকা অপহরণের অভিযোগে অগাস্ট মাসে পূর্ব মেদিনীপুরের পটাশপুরে মদন ঘড়ুইকে অভিযুক্ত হিসেবে গ্রেফতার করে পুলিশ। বিজেপির দাবি, ১৩ অক্টোবর তার মৃত্যু হয় পুলিশ হেফাজতেই। অন্যদিকে, পুলিশের বক্তব্য, জেল হেফাজতে ছিল মদন। সেই ঘটনারই জল গড়ায় হাইকোর্ট পর্যন্ত। এবার উচ্চ আদালতের নির্দেশেই ফের হতে চলেছে ময়নাতদন্ত।

আরও পড়ুন- ক্রিকেট নিয়ে অনলাইন জুয়া! আইনি নোটিশে অস্বস্তিতে কোহলি-সৌরভ

Related articles

নির্বাচনে নিরপেক্ষতা রক্ষায় ব্যর্থ কমিশন! ধর্নার দ্বিতীয় দিনে অভিযোগ গণমঞ্চের

স্ট্রং রুমে EVM কারচুপি রুখতে এবং স্বচ্ছ গণনার দাবিতে কলকাতার (Kolkata) রাজপথে দ্বিতীয় দিনে পড়ল ‘দেশ বাঁচাও গণমঞ্চ’-এর...

দিদি আছেন, দিদিই থাকবেন: মমতাকে আগাম শুভেচ্ছা জানিয়ে বিজেপি-কমিশনকে খোঁচা অখিলেশের

সোমবার সকাল ৮টা থেকে এবারের বিধানসভা নির্বাচনের ভোট গণনা। এখন শুধুই জল্পনা, কোন দিকে পাল্লা ভারী? বিভিন্ন মত...

দেড় ঘণ্টা বন্ধ CCTV, স্ট্রং রুমে ‘অজ্ঞাত পরিচয়’: ফলাফলের আগে লাগাতার বেনিয়ম!

হাতে ২৪ ঘণ্টাও নেই। ২০২৬ বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার আগে বিজেপির যাবতীয় পরিকল্পনা যে ব্যর্থ হতে চলেছে, তা...

ISL মিটলেই আলভিদা ইস্টবেঙ্গল, বিদায়ী বার্তায় বিস্ফোরক অস্কার

জল্পনায় সিলমোহর। প্রাক ম্যাচ সাংবাদিক সম্মেলনে বড় ঘোষণা ইস্টবেঙ্গল(East Bengal) কোচ অস্কার ব্রুজোর।আইএস এলের ৪ ম্যাচ পরেই ইস্টবেঙ্গল...