Wednesday, May 13, 2026

প্রচারসভায় নীতিশের দিকে উড়ে এলো পেঁয়াজ! কিসের ইঙ্গিত?

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের নীতিশ কুমারের অবস্থা ভালো। লালুপুত্র তেজস্বী যাদব যতই তাঁকে চ্যালেঞ্জ করুন না কেন, নীতিশের ব্যাপারে যথেষ্ট আশাবাদী তাঁর দল ও জোটসঙ্গী বিজেপি। কিন্তু সেই নীতিশ কুমারের দিকেই উড়ে এলো পেঁয়াজ। মঙ্গলবার, দ্বিতীয় দফার ভোটগ্রহণ হয় বিহারে। নির্বাচনী প্রচারে আক্রমণাত্মক ভঙ্গি ছিল স্বয়ং প্রধানমন্ত্রীর। ঠিক সেই সময়েই পেঁয়াজের উড়ে এলো স্বয়ং এনডিএর মুখ্যমন্ত্রী প্রার্থী নীতিশ কুমারের দিকে।

আরও পড়ুন : ভোট প্রচারে বাংলা ছুঁয়ে বিহার গেলেন মোদি

তৃতীয় দফার শনিবার মধুবনীতে। তারই জন্য হরলখীতে দলীয় প্রচারে উপস্থিত ছিলেন জেডিইউ প্রধান নীতিশ কুমার। প্রচারমঞ্চ থেকে কর্মসংস্থান নিয়ে কথা বলার সময়েই নীতিশের দিকে হয় পেঁয়াজ আক্রমণ। আর তাতেই মেজাজ হারান এনডিএ-র মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। ক্ষুব্ধ হয়ে বলেন, “খুব ফেঁকো, খুব ফেঁকো, খুব ফেঁকো”। যদিও নিরাপত্তারক্ষীদের ঘেরাটোপে নীতিশের গায়ে আঁচ লাগেনি।
নিরাপত্তারক্ষীরা আক্রমণকারীকে ঘিরে ধরলে নীতিশ বলেন, ওনাকে যেতে দিন।

আরও পড়ুন : অভিযোগের বদলে, ৪২০০০ বিয়ের প্রস্তাব তেজস্বীকে!

কিছুক্ষণ বন্ধ থাকে বক্তৃতা। এরপরেই মহাজোটের মুখ্যমন্ত্রী পদপ্রার্থী তেজস্বী যাদব এবং বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালু প্রসাদ যাদব এবং রাবড়ি দেবীর বিরুদ্ধে তোপ দাগেন নীতিশ।

তিন দফার পর এবার চতুর্থ দফায় মুখ্যমন্ত্রী পদের জন্য লড়াই করবেন নীতিশ কুমার। এবার তাঁর প্রতিপক্ষ লালু পুত্র তেজস্বী যাদব। বিহারের নির্বাচনী প্রচারের নীতশের তুলনায় তেজস্বীর নির্বাচনী জনসভায় লোকের ভিড় নজরে এলেও নির্বাচনী ময়দানে তা কতটা ফলপ্রসূ হবে তা বলা যাবে ১০ নভেম্বর ফলাফলে পরেই। কিন্তু তার আগে প্রত্যক্ষ ভাবে নীতিশের দিকে আক্রমণ কীসের সংকেত তা নিয়ে জল্পনা রাজনৈতিক মহলে।

Related articles

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...

রেশনে আর আটা সরবরাহ নয়, নতুন সরকার গঠন হতেই ঘোষণা খাদ্যমন্ত্রীর 

বাংলায় পরিবর্তনের জেরে সরকার গড়েছে ভারতীয় জনতা পার্টি। খাদ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অশোক কীর্তনীয়া (Ashoke Kirtania)। এবার...