Thursday, June 25, 2026

এবারের কালীপুজোর তিথি ও সময় জানেন?

Date:

Share post:

এ বছর কালীপুজো ১৪ নভেম্বর, শনিবার । সকল হিন্দুরাই এই উৎসব পালন করেন। অনেকের বাড়িতে এই দিন লক্ষ্মী-অলক্ষ্মী পুজো হয় । কারও বাড়িতে শুধুই লক্ষ্মী পুজোও হয় ।কার্তিক মাসের এই কালী পুজোকে দীপান্বিতা কালীপুজোও বলা হয়। এই দিন আলোকসজ্জা ও আতসবাজির উৎসবের মধ্য দিয়ে সারারাত ধরে চলে পুজো। দীপান্বিতা কালীপুজোর দিনটিতে ভারতের বহু রাজ্যে দীপাবলি উৎসব পালিত হয়।

আরও পড়ুন- ঢিমেতালে চলছে লকগেট মেরামতি, বৃহস্পতিবারও কাজ সম্পন্ন হবে কিনা রয়েছে ধোঁয়াশা
এ ছাড়া মাঘ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে রটন্তী এবং জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণা চতুর্দশী তিথিতে ফলহারিণী কালীপূজাও যথেষ্ট জনপ্রিয়।
এ বছর দীপান্বীতা কালীপুজোয় অমাবস্যা তিথি শুরু – দুপুর ২:১৭ মিনিট থেকে, ১৪ নভেম্বর ২০২০ । অমাবস্যা তিথি সমাপ্ত – সকাল ১০:৩৬ মিনিটে, ১৫ নভেম্বর ২০২০ ।


মূলত কালীপুজোর আগের দিন ভূত চতুর্দশী পালিত হয়। এ দিন চোদ্দ শাক রান্নার রীতি রয়েছে ঘরে ঘরে। পাশাপাশি, ১৪ প্রদীপ জ্বালিয়ে ‘শুভ সময়’ কে ঘরে আমন্ত্রণ জানানো হয়। অনেকে এই চতুর্দশীকে নরক চতুর্দশীও বলেন।

Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...