Thursday, June 25, 2026

যমজ মায়েদের যমজ সন্তান জন্ম নিল তাঁদেরই জন্মদিনে

Date:

Share post:

তাঁরা নিজেরা যমজ। ছোটবেলা থেকে একসঙ্গেই করেছেন সবকিছু। আর তাই চেয়েছিলেন, তাঁদের সন্তানরাও যেন তাঁদের মতই একসঙ্গে বড় হয়। ছোটবেলার সেই অভিজ্ঞতা যাতে তাঁদের সন্তানরাও পায়। তাই আগে থেকেই পরিকল্পনা করে, একই দিনে সন্তানের জন্ম দিয়েছেন দুই বোন।

আমেরিকার টেনেসির নক্সভিলের বাসিন্দা অটাম শ এবং অ্যাম্বার ট্র্যামোনটানার জন্মদিন ২৯ অক্টোবর। ওই একই দিনে জন্ম নিল তাঁদের দ্বিতীয় সন্তানও। দুই বোনই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। যারা মাত্র ৯০ মিনিটের ছোট বড়। এর আগে তাঁদের একটি করে পুত্র সন্তান রয়েছে। তাদের বয়সের ফারাক মাত্র দশ সপ্তাহ।

আরও পড়ুন : আমেরিকায় হাড্ডাহাড্ডি লড়াই: বাইডেন ২২৪, ট্রাম্প ২১৩

ছোটবেলা থেকেই একই সঙ্গে আষ্টেপৃষ্টে বড় হয়ে ওঠা। স্কুল, কলেজের পর একই পেশায় অবতীর্ন এই দুই বোন। নিজেদের যমজ জীবনের অভিজ্ঞতা যাতে তাদের সন্তানরাও দুই মায়ের গর্ভে হলেও উপলব্ধি করতে পারেন তাই তারা একই দিনে নিজেদের সন্তানের জন্ম দেওয়ার সিদ্ধান্ত নেন।

মার্কিন যুক্তরাষ্ট্রের নক্সভিলের এই ঘটনা অবাক করেছে বিশ্বকে। হাসপাতালের চিকিৎসক জর্জ ভিক জানিয়েছেন, তাঁর ৪৫ বছরের কর্মজীবনে এমন ঘটনা এই প্রথম। একই হাসপাতালে নিজেদের জন্মদিনে যমজ বোনকে সন্তানের জন্ম দিতে তিনি আগে দেখেননি।

Related articles

ডুরান্ডের দিনক্ষণ ঘোষণা, কলকাতা লিগে একই গ্রুপে মোহন-ইস্ট

ঢাকে কাঠি পরে গেল নতুন মরশুমের। একইদিনে ডুরান্ড কাপ (Durand Cup)এবং কলকাতা লিগের(CFL) গ্রুপ বিন্যাস হল। একইসঙ্গে সরকারিভাবে...

১৫ বছরের যাত্রাপথে ইতি, চ্যানেলের বিরুদ্ধে বিস্ফোরক রচনা

অপেশাদার মানসিকতা! ১৫ বছরের যাত্রাপথে 'এন্ডিং লাইন' রচনার (Rachana Banerjee)। রাজনৈতিক ক্যারিয়ারের মাঝেও সময় বের করে এপিসোড ব্যাঙ্কিং...

শূন্য পদে নিয়োগ, রাজ্য নির্বাচন কমিশনের দায়িত্বে কৃষ্ণ গুপ্তা

রাজ্যের বিভিন্ন পুরসভার নির্বাচন (Municipal Elections) আয়োজনের প্রস্তুতির মধ্যেই প্রশাসনিক ক্ষেত্রে বড় সিদ্ধান্ত। রাজ্য নির্বাচন কমিশনের (State Election...

প্রবল বৃষ্টিতে ব্যাহত তারাতলার বিপর্যয়ের উদ্ধারকাজ

তারাতলায় (Taratala) উদ্ধার অভিযানের মধ্যেই নতুন চ্যালেঞ্জ হয়ে উঠল আবহাওয়া (Weather)। বৃহস্পতিবার (Thursday) দুপুরে আচমকা ঘন কালো মেঘে...