Friday, May 15, 2026

কলকাতার সমর্থকদের আক্ষেপ বাড়িয়েছেন ঘরের ছেলে ঋদ্ধিমান

Date:

Share post:

সানরাইজার্স হায়দরাবাদের হয়ে এবারের আইপিএল-এ এখনও পর্যন্ত মাত্র চারটি ম্যাচে সুযোগ পেয়েছেন বাংলার ঋদ্ধিমান সাহা৷ চার ম্যাচে তাঁর রান ২১৪, স্ট্রাইক রেট ১৩৯.৮৬ ৷ এবারের আইপিএল-এ ঋদ্ধির ব্যাটিং গড় ৭১.৩৩৷ মঙ্গলবারও মুম্বইয়ের বিরুদ্ধে ৫৮ রানের অপরাজিত ইনিংস খেলে দলের প্লে অফে যাওয়া নিশ্চিত করেন ঋদ্ধি৷
কলকাতার বিরুদ্ধে সুযোগ পাওয়ার পর একমাসেরও বেশি সময় দলে সুযোগ পাননি ঋদ্ধি৷ দিল্লি ক্যাপিটালস-এর বিরুদ্ধে দলের মরণবাঁচন ম্যাচে সুযোগ পেয়েই ৪৫ বলে ৮৭ রানের ইনিংস খেলেন তিনি৷ রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিরুদ্ধে করেন ৩২ বলে ৩৯ রান৷
অতীতেও ঋদ্ধির বিধ্বংসী ব্যাটিংয়ের সাক্ষী থেকেছে আইপিএল৷ ২০১৪ সালে কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে ১১৫ রানের অপারজিত ইনিংস খেলেন তিনি৷ তা সত্ত্বেও কলকাতা নাইট রাইডার্স-এ জায়গা হয় নি ঘরের ছেলে ঋদ্ধিমানের৷ উইকেটের পিছনেও ঋদ্ধি কতটা নির্ভরযোগ্য তা বলার অপেক্ষা রাখে না।

Related articles

আকাশবাণীর নব্বই বছর! ধ্রুপদী সুরের মূর্ছনায় মাতল যাদুঘর প্রেক্ষাগৃহ

ভারতীয় গণমাধ্যম ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ আকাশবাণী। এই প্রতিষ্ঠানের পথচলার নব্বই বছর পূর্ণ হওয়া উপলক্ষে কলকাতার বুকে আয়োজিত...

সাড়ে ৬ হাজার পদে কর্মী নিয়োগ! ঘোষণা পঞ্চায়েতমন্ত্রী দিলীপের

পঞ্চায়েত স্তরে প্রায় সাড়ে ছয় হাজার কর্মী নিয়োগের সম্ভাবনার কথা জানালেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ। এদিন তিনি বলেন,...

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...