Friday, May 15, 2026

লাল-হলুদের আইএসএল অভিষেক অভিনেত্রী কাবেরী বসুর নাতনির তৈরি জার্সিতে

Date:

Share post:

লাল-হলুদ সমর্থকদের আবেগের প্রতীক মশালের সঙ্গে বাঙালির গর্বের রয়‌্যাল বেঙ্গল টাইগার ও ইলিশ মাছের প্রতিচ্ছবি দেখা গেল এসসি ইস্টবেঙ্গলের নতুন জার্সিতে।সোশ্যাল মিডিয়ায় সরকারি ভাবে জার্সি প্রকাশ করেছে এসসি ইস্টবেঙ্গল। ঐতিহ্যের লাল-হলুদ রঙের সঙ্গে মশালের শিখার নকশায় সাজানো হয়েছে মূল জার্সি।


অ্যাওয়ে ম্যাচের নীল-সাদা জার্সির একাংশে রয়েছে ইলিশ মাছের আদলে নকশা। তৃতীয় অর্থাৎ, নিরপেক্ষ জার্সিতে কালো রঙের উপরে রয়েছে বাঘের শরীরের হলুদ ডোরাকাটা দাগের নকশা।


এসসি ইস্টবেঙ্গলের কোচ লিভারপুল কিংবদন্তি ফাওলার বলেছেন, ‘‘অসাধারণ জার্সি। ঐতিহ্যের উজ্জ্বল লাল-হলুদ রঙের সঙ্গে মশালের শিখা। যা শক্তি ও আগুনে মানসিকতার প্রতীক। আমাদের বাইরের ম্যাচ ও তৃতীয় জার্সিতেও ঐতিহ্যের উপাদান রয়েছে।’’
ইস্টবেঙ্গলের আইএসএল অভিষেক হবে মেঘনার ডিজাইনের তিন জার্সিতে।
এই ভাবনার মালকিন অভিনেত্রী কাবেরী বসুর নাতনি মেঘনা নিজেও ইস্টবেঙ্গল সমর্থক। তাঁর মন্তব্য, ‘আমার পরিবারে ইস্টবেঙ্গল, মোহনবাগান দুই টিমেরই সমর্থক আছে। তবে মা ইস্টবেঙ্গলের বলে, আমিও তাই। মায়ের হাতে ইলিশ খাওয়া মানেই মনে লাল হলুদ রং।’
২০ নভেম্বর থেকে আইএসএল শুরু হচ্ছে। আট দিন পর টুর্নামেন্টে নামছে এসসি ইস্টবেঙ্গল। ২৭ নভেম্বর এটিকে মোহনবাগানের বিরুদ্ধে মোকাবিলায় নামবে লাল-হলুদ।
তিনটি জার্সিতেই রয়েছে তিন ঐতিহ্যবাহী অভিনব ভাবনা। খুশি সমর্থকরা, যদিও তিনটির মধ্যে দুটিতে লাল হলুদের অনুপস্থিতি নিয়ে প্রশ্ন করেছেন অনেকে।

Related articles

৩ মাস কোনও যোগদান নয়: বিজেপি রাজ্য নেতৃত্বের সিদ্ধান্তে মান্যতা বনসলের

বাংলায় বিধানসভা নির্বাচনের আগে বড়োসড়ো যোগদান কর্মসূচি চালিয়েছিল বিজেপি। তবে নির্বাচন পরবর্তীতে পরিস্থিতি সম্পূর্ণ ভিন্ন। একদিকে নির্বাচন পরবর্তী...

ডবল ইঞ্জিনের সরকার কর প্রত্যাহার করুক! জ্বালানির দাম বৃদ্ধির ‘জনবিরোধী’ সিদ্ধান্তের বিরোধিতায় সরব তৃণমূল

তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে থেকে বলে এসেছেন যে ভোটপর্ব মিটলেই জ্বালানির দাম বাড়িয়ে দেবে কেন্দ্র। সেই...

আদানিকে ছাড় আমেরিকায়! ১৭৫-এর বদলে ১৮ মিলিয়ন ডলার ক্ষতিপূরণেই মুক্তি

মার্কিন যুক্তরাষ্ট্রে এবার সব অভিযোগ থেকে মুক্তি পাচ্ছেন ভারতীয় শিল্পপতি গৌতম আদানি ও তাঁর ভাইপো সাগর আদানি। মার্কিন...

তিলজলায় বুলডোজার দিয়ে বাড়ি ভাঙায় অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের! মিলছে না পুনর্বাসনও

তিলজলা (Tiljola Fire Incident) কাণ্ডে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা কাণ্ডে স্থগিতাদেশ কলকাতা হাই কোর্টের (Kolkata High Court)। তিলজলায়...