Wednesday, May 13, 2026

কালীপুজোয় বাজি নিষিদ্ধ: রাস্তা অবরোধ চাম্পাহাটির বাজি ব্যবসায়ীদের

Date:

Share post:

কালীপুজো থেকে ছটপুজো,রাজ্যে এ বছরের জন্য নিষিদ্ধ সবরকমের বাজি। একটি মামলার পরিপ্রেক্ষিতে আজ, বৃহস্পতিবার এমনই নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। একইসঙ্গে বন্ধ করা হয়েছে সব বাজি বাজার।

বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, করোনা রোগীদের জন্য বাজির দূষণ অত্যন্ত মারাত্মক ক্ষতি করে। সেই কারণে কোথাও যাতে বাজি ফাটানো না হয় সে বিষয়ে প্রশাসনকে নজর দিতে হবে।

অন্যদিকে, বাজি এ বছর বাজি বিক্রি এবং পোড়ানো নিষিদ্ধ জানার পর দক্ষিণ ২৪ পরগনার চাম্পাহাটিতে সন্ধ্যার পর পথ অবরোধ করেন বাজি ব্যবসায়ীরা। তাঁদের দাবি, অনেক টাকার বাজি তৈরি করা হয়েছে। সেগুলি বিক্রি করতে না পারলে তাঁরা না খেতে পেয়ে মারা যাবেন। সরকার তাদের ক্ষতিপূরণ দিক। ঘন্টাখানেক অবরোধের পর অবশ্য তা উঠে যায়।

আরও পড়ুন- শীতের শুরুতেই তুষারশুভ্র সিকিমের লাচুং-লাচেন

Related articles

ঝড়-বৃষ্টির দুর্যোগ কাটিয়ে রাজ্যে বাড়ছে তাপমাত্রা!

কালবৈশাখীর আমেজ এখন অতীত, ভরা গ্রীষ্মের মরশুমে উষ্ণতা বৃদ্ধির সম্ভাবনা রাজ্যের সব জেলায়। কলকাতাসহ দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টির পূর্বাভাস...

মোহনবাগান মানেই টুটু বোস: প্রয়াত প্রাক্তন সভাপতিকে শেষ শ্রদ্ধা জানিয়ে পরিবারকে সমবেদনা মুখ্যমন্ত্রীর

মোহনবাগানের প্রাক্তন সভাপতি (Former Mohun Bagan President) স্বপনসাধন বোসের (SwapanSadhan Bose) মৃত্যুতে শোকস্তব্ধ ফুটবলমহল। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ...

সিবিএসই দ্বাদশ শ্রেণির ফলপ্রকাশ, পাশের হার কমল ৩.১৯ %

প্রকাশিত হল সিবিএসই-র দ্বাদশ শ্রেণির ফল(CBSE Result 2026)। এবছর পাশের হার অনেকটাই কমেছে। চলতি বছর পাশের হার ৮৫.২০...

ভবানীপুরের বিধায়ক হিসেবেই শপথ শুভেন্দুর, নন্দীগ্রামেও সমান উন্নয়নের প্রতিশ্রুতি

ইঙ্গিত দিয়েছিলেন আগেই। সেই মতোই বুধবার নন্দীগ্রাম বিধানসভা আসন ছেড়ে বানীপুর কেন্দ্রের বিধায়ক হিসেবেই শপথ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু...