Wednesday, April 29, 2026

Big Breaking: তৃণমূলের সঙ্গে জোটে লাভ? এই খোঁজও নিচ্ছেন সোনিয়া

Date:

Share post:

বাম- কংগ্রেস জোটের আলোচনার মধ্যেই তাৎপর্যপূর্ণভাবে অন্য পথও খতিয়ে দেখছে কংগ্রেস।

সূত্রের খবর, তৃণমূলের সঙ্গে জোট করলে কতটা লাভ? এই খবরও নিচ্ছেন সোনিয়া গান্ধী। যদিও তৃণমূল একা লড়ার পথেই আছে।

দিল্লির খবর, দুই বিশিষ্ট নেতা বিকল্প পথ নিয়ে বাংলার নেতাদের মতামত নিচ্ছেন।
হাইকমান্ড মনে করছে বামেদের সঙ্গে জোটে কংগ্রেসের তেমন লাভ হবে না। এই জোট বিকল্প হিসেবে গ্রহণযোগ্য নয়। কোনো মুখ নেই। উল্টে এই জোট নিজে না জিতে ভোট কেটে বিজেপিকে কিছুটা সুবিধে করে দিতে পারে, মূলত সংখ্যালঘু এলাকায়।

ফলে কংগ্রেস হাইকমান্ড মনে করছেন তৃণমূলের সঙ্গে জোটের পথও খতিয়ে দেখা ভালো।

প্রদেশ সভাপতি অধীর চৌধুরী যদিও খুবই সক্রিয়। বিজেপি ও তৃণমূল, দুই শক্তির বিরুদ্ধেই আক্রমণাত্মক। কিন্তু মোটের উপর কং-বাম জোট সেভাবে তৈরি নয়। বহু কংগ্রেস কর্মী সিপিএমের হাত ধরতে তৈরি নন। আবার বামেদের মধ্যেও শরিকদের নানা মুনির নানা মত।

সোমেন মিত্র জীবিত থাকতে জোট যেভাবে তৈরি হচ্ছিল, পদ্ধতিটাই ধাক্কা খেয়েছে আছে।

কংগ্রেসের মধ্যে অধীর, মান্নানরা চাইছেন বামেদের সঙ্গে জোট। তৃণমূল সরকারের পতন। সিপিএমের বহু ভোট তো এমনিতেই সোজা বিজেপিতে গিয়েছে।

অন্যদিকে সোমেন মিত্রের অনুগামী শিবির এবং আরও অনেকে আছেন যারা এই প্রবল মেরুকরণে তৃতীয় জোট ফ্লপ করবে। তার চেয়ে বিজেপি বিরোধিতাকে অগ্রাধিকার দিয়ে তৃণমূলের সঙ্গেই জোট হোক।

দিল্লির দুই নেতা রাজ্য নেতাদের মতামত নিচ্ছেন। এই সূত্র বলছে, যারা তৃণমূলের বিরুদ্ধেও এত হুঙ্কার দেন, তারা তো ভোটে ফলাফল দেখাতে পারেন না। তাহলে শুধু বিরোধিতার জন্য বিরোধিতা করে লাভ কী?

সোনিয়া, রাহুলরা হঠাৎ এই বিকল্প পথ নিয়ে খোঁজ নিলেও বিষয়টি চেপে রাখা হচ্ছে। তৃণমূলের সঙ্গেও কথা হয়নি। তৃণমূল একা লড়ার প্রস্তুতি রেখেই চলছে। রাজ্য কংগ্রেসের একাংশের নেতার উপর তৃণমূল বিরক্ত।

এই পরিস্থিতিতে এখনই বলা যায় না যে তৃণমূল এবং কংগ্রেসের জোট হবে। তবে রাজনীতিতে নয়া মোড়ের যে একটা গন্ধ ভাসছে, তার ইঙ্গিত স্পষ্ট।

আরও পড়ুন-আজ বৈশাখীকে ফেলে রেখে কি একাই শোভন ইজেডসিসিতে আসছেন?

Related articles

‘‘সরল পাটিগণিত, বিজেপি হারছে’’! কেন্দ্রীয় বাহিনীর ‘অতিসক্রিয়তা’ নিয়ে ক্ষোভপ্রকাশ তৃণমূলের 

বাংলার দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্ব শেষ। বুধবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে শশী পাঁজা এবং কুণাল...

লুঙ্গি পরায় ভোটদানে বাধা কেন্দ্রীয় বাহিনীর! পোশাক দিয়ে ভোটারের বিচারে ক্ষুব্ধ মমতা

বাংলার বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফায় (Second phase of West Bengal Assembly Election) নিজের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে গাইঘাটা...

ইভিএমে টেপ লাগালো দুষ্কৃতী: তাড়াহুড়ো করে পুণর্নির্বাচন নয়, জানালন সিইও মনোজ

পুণর্নির্বাচন একটি বিরাট ব্যাপার। ফলে কোনও বুথ বা কেন্দ্রে পুণর্নির্বাচনের সিদ্ধান্ত নিতে গেলে অনেক তদন্ত করতে হবে, স্পষ্ট...

নাগরিকদের উপর কেন্দ্রীয় বাহিনী সন্ত্রাস! হাওড়ায় CRPF ধাক্কায় বৃদ্ধের মৃত্যুতে গর্জে উঠলেন অভিষেক

কেন্দ্রীয় বাহিনীর ধাক্কায় এক বৃদ্ধের মৃত্যুর ঘটনা নিয়ে গর্জে উঠলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...