Saturday, June 13, 2026

চোখ খুলছেন, সাড়া দিচ্ছেন! কিছুটা ভালো সৌমিত্র চট্টোপাধ্যায়

Date:

Share post:

ফের শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়ের। মেডিক্যাল বুলেটিনে বলা হয়েছে, চিকিৎসায় সাড়া দিচ্ছেন বর্ষীয়ান অভিনেতা। ডাকলে সাড়া দেওয়ার চেষ্টা করছেন, চোখের পাতা খুলে সামান্য হলেও দেখার করছেন। যদিও অর্থবহ সাড়া দিতে এখনই পারছেন না তিনি।

অন্যদিকে, আপাতত জ্বর নেই। সংক্রমণ অনেকটাই কেটে গিয়েছে। কিডনিও এখন স্বাভাবিক কাজ করছে। সবচেয়ে আশাব্যঞ্জক বিষয়, ১ লিটারের মত ইউরিন হওয়ায় আপাতত ডায়ালিসিসের প্রয়োজন আর নাও হতে পারে ৮৫ বছর বয়সী সৌমিত্রবাবুর।

চিকিৎসক অরিন্দম কর বলেন, ”কিডনি সম্পূর্ণ স্বাভাবিক হয়ে উঠবে। ইনফেকশন আগের চেয়ে ভালো অবস্থায়। শরীরে জ্বর নেই। অ্যান্টিবায়োটিক বন্ধ করে দেব। অ্যানিমিয়াও স্থিতিশীল। লিভারের কার্যক্ষমতাও ঠিকঠাক। এটা বলতে পারি, গত ৭ দিনের চেয়ে তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে।”

আরও পড়ুন-স্রেফ একটি রক্তপরীক্ষাই বলে দেবে আপনার মৃত্যু তারিখ!

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...