Site Logo

হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

EBBS Desk·
হাওড়ার মঙ্গলাহাটে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ২

হাওড়ার মঙ্গলাহাটে (Howrah Manglahat) মর্মান্তিক দুর্ঘটনা। বহুতল থেকে লোহার পাইপ পড়ে রক্তারক্তি কাণ্ড। প্রাণ হারালেন দু'জন। মৃত দু'জনের নাম শেখ ইরফান ও খোকন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ এই ঘটনাকে কেন্দ্র করে শোরগোল এলাকায়।

Sponsored

Sranchi In Article

ঘটনাটি ঘটেছে হাওড়ার পুরসভার অধীনে মঙ্গলাহাট এলাকায় ট্রেড সেন্টারে। এই এলাকাতেই মঙ্গলাহাট বসে প্রতি সপ্তাহে। এদিন সকাল থেকে চলছিল হাটের কেনাবেচা। ওই হাটেই ব্যবসায়ী ও মুটিয়া হিসেবে দীর্ঘদিন ধরে রুজিরুটি চালাতেন শেখ ইরফান ও খোকন। বেলার দিকে ওই ট্রেড সেন্টারের গুদাম থেকে মালপত্র সরানোর কাজ করছিলেন ওই দু'জন। ১১ তলা ওই বাড়ির ছাদে নির্মাণের কাজ চলছিল। এদিকে ওই ট্রেড সেন্টার থেকে বেরিয়ে দু'জন ওই বাড়ির সামনেই কথা বলছিলেন। তখনই ঘটে ভয়াবহ দুর্ঘটনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। কীভাবে ঘটনাটি ঘটল, খতিয়ে দেখছে পুলিশ। আরও পড়ুন: বিজেপিশাসিত রাজ্যে ‘দুর্নীতির জেরে’ আত্মহত্যা কনস্টেবলের!

-

-

-

-

-

-

-

-

Sponsored

Merlin In Article

Sponsored

Shyam Sundar In Article

Sponsored

Camelia In Article

Sponsored

Techno India In Article

Sponsored

Probe In Article

Related Articles

More from শিরোনাম

View All →