Wednesday, May 13, 2026

অমিতের “গোপন” বৈঠক ফেসবুক লাইভ করে ধমক খেলেন সৌমিত্রর স্ত্রী! ডিলিট করলেন ভিডিও

Date:

Share post:

“গোপনও কথাটি রবে না গোপন…!” অমিত সফরের প্রথমদিনে ঠিক যেন এমনটাই ঘটলো। তখন বাঁকুড়ার রবীন্দ্র ভবনে দলীয় নেতাদের সঙ্গে চলছে কেন্দ্ৰীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহের সাংগঠনিক বৈঠক। এই ধরনের সাংগঠনিক বৈঠক যে কোনো রাজনৈতিক দল গোপন রাখতে চায়। কারণ, সেখানে নিজেদের সাংগঠনিক কৌশল নিয়ে আলোচনা হয়। সংবাদমাধ্যমেরও প্রবেশ নিষিদ্ধ করা হয়। যদিও অমিত শাহের সেই গোপন বৈঠক আর গোপন রইল না। সৌজন্যে বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ তথা যুব মোর্চার সভাপতি সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতাদেবী।

দলের সাংগাঠনিক সভায় বক্তব্য রাখছেন অমিত শাহ। এবং অবলীলায় তা সামনে থেকে ফেসবুক লাইভ করছেন সৌমিত্র খাঁ-এর স্ত্রী সুজাতা খাঁ। খুব স্বাভাবিকভাবে অমিত শাহের সেই বক্তব্য সুজাতার ফেসবুক লাইভ মারফৎ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। দলের গোপন কথা চলে আসে জনসমক্ষে। বিড়ম্বনায় পড়ে যায় বিজেপি।

ভাইরাল ভিডিওর খবর পৌঁছতে খুব বেশি দেরি হয়নি দিল্লিতে। নির্দেশ আসে লাইভ বন্ধ করার। জানা যায়, দলীয় নেতৃত্বের কাছে এমন নির্বোধ কাজের জন্য ধমক খান সাংসদের স্ত্রী। বিষয়টি বুঝতে পেরে তৎক্ষনাৎ ফেসবুক লাইভ বন্ধের পাশাপাশি সেই ভিডিও ডিলিট করে দেন সুজাতা। অসমর্থিত সূত্রে খবর, এমন কাণ্ডজ্ঞানহীন-এর মত কাজের জন্য নেতৃত্বের রোষের মুখেও পড়েন সুজাতাদেবী। তাঁকে বৈঠক থেকে সাময়িক সময়ের জন্য বহিষ্কারও করা হয় বলে শোনা যাচ্ছে। পরে আবার তিনি বৈঠকে যোগ দেন।

আরও পড়ুন-অমিতের সভার মাঝেই পুড়ল বাঁকুড়া জেলা সভাপতির কুশপুতুল, চরম কোন্দল

Related articles

নতুন বাস কেনা, মহিলাদের ভাড়ায় ছাড়: সরকারি সিদ্ধান্তে বাস সংগঠনের একাধিক প্রশ্ন

রাজ্যের ক্ষমতায় আসার পরে একের পর এক নতুন সিদ্ধান্ত ঘোষণা করেছে বিজেপির সরকার। পরিবহন তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ।...

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...