Saturday, April 4, 2026

“আমি আমন্ত্রণ করিনি, আসলে গান শোনাবো”, অমিত শাহ প্রসঙ্গে পণ্ডিত অজয় চক্রবর্তী

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তথা সর্বভারতীয় বিজেপির সেকেন্ড-ইন-কমান্ড অমিত শাহ তাঁর বাড়ির চৌকাঠে পা রাখার আগেই রাজনীতিতে তাঁর যোগদানের জল্পনা উড়িয়ে দিলেন পণ্ডিত অজয় চক্রবর্তী। তা স্পষ্ট কথা, “অমিত শাহ বাড়িতে আসা মানেই রাজনীতিতে যোগ দেওয়া নয়। আমি রাজনীতির মানুষ নই। আমাকে তো সবাই আপনারা চেনেন। আশাকরি এটুকুই আমাকে বোঝার জন্য যথেষ্ট।

তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আপ্যায়ন করতে প্রস্তুত পদ্মভূষণ শাস্ত্রীয় সংগীত শিল্পী। এ প্রসঙ্গে অজয় চক্রবর্তী বলেন, “এর আগেও আমার বাড়িতে অনেক বিশিষ্টজন এসেছেন। প্রাক্তন রাষ্ট্রপতি আবদুল কালাম এসেছেন। মোহন ভগবৎ এসেছেন। অমিত শাহ একজন বড় মাপের মানুষ। একজন বিশিষ্ট জন। তিনি আমার বাড়িতে আসছেন। তাকে আমি আমন্ত্রণ করিনি। আসতেও বলিনি। সেই ধৃষ্টতা আমার নেই। উনি নিজে থেকেই আসছেন।”

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী জন্য তাঁর বাড়িতে কেমন আপ্যায়নের ব্যবস্থা? অজয় চক্রবর্তী বলেন, ” আলাদা কোনও ব্যবস্থা করিনি। উনি এসে যেটা বলবেন সেটা হবে। তবে গান শুনতে চাইলে গান শোনাবো।”

আরও পড়ুন: নিরাপত্তার বজ্রআঁটুনিতে দক্ষিণেশ্বরে পুজো দিলেন অমিত শাহ

Related articles

ISL: এগিয়ে থেকেও জয় অধরা, পয়েন্ট নষ্ট অব্যাহত বাগানের

  আইএসএলে ফের আটকে গেল মোহনবাগান।জামশেদপুরে জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্সে জামশেদপুর এফসির সঙ্গে ১-১ গোলে ড্র করল সবুজ মেরুন।...

বাঙালিকে ‘বেনাগরিক’ করার ষড়যন্ত্র! ভোটার তালিকায় নাম ছাঁটাইয়ের প্রতিবাদে সরব গণমঞ্চ 

ভোটার তালিকা থেকে বিপুল সংখ্যক মানুষের নাম বাদ যাওয়ার অভিযোগ তুলে এবার রাজপথে নামল নাগরিক সংগঠন ‘দেশ বাঁচাও...

ফের অভয়া আবেগ উসকে ইস্তেহার প্রকাশ বামেদের, রইল ভাতার প্রতিশ্রুতিও

ছাব্বিশর ভোটে আরজি কর ইস্যুকে কাজে লাগিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ বামেদের। 'অভয়া আবেগ'কে কাজে লাগিয়ে ভোট বৈতরণী পার...

Justice for Rahul: সহকর্মীর মৃত্যুর বিচার চেয়ে রাজপথে টলিউড

শ্যুটিং চলাকালীন অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় টলিপাড়া। তালসারিতে ‘ভোলেবাবা পার করেগা’ ধারাবাহিকের শুটিং করতে...