Tuesday, June 23, 2026

চাকরি দেওয়ার নামে প্রতারণা, লক্ষ লক্ষ টাকা হাতিয়ে গ্রেফতার যুবক

Date:

Share post:

চাকরি দেওয়ার নামে প্রতারণা চক্রের এক পান্ডাকে গ্রেফতার করল মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার মালদহ জেলা আদালতে পেশ করা হয়। তবে এর পিছনে আরও বেশ কয়েকজন জড়িত আছে বলে সন্দেহ পুলিশের। যদিও আজ জেলা আদালতে দ্বিতীয়বার অভিযুক্তকে তোলা হলে পুলিশি হেফাজতের আবেদন জানানো হয়নি।

মালদহ সাইবার ক্রাইম থানা সূত্রে খবর, অভিযুক্ত প্রতারণা চক্রের মূল পান্ডার নাম রাকেশ বেরা। তিনি ইংরেজবাজার শহরের বিধানপল্লি এলাকায় থাকেন। যদিও তার আসল বাড়ি শিলিগুড়ির বাগডোগরা থানার জয়তীনগরে।
জানা যায়, ইংরেজবাজার শহরের মীরচক এলাকার বাসিন্দা পায়েল কুন্ডু নামে এক মহিলার কাছে স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নাম করে ১২ লক্ষ টাকা অভিযুক্ত প্রতারক চান। ১১ লক্ষ টাকায় পাকা কথা হয়। কথামতো পায়েল কুন্ডু ব্যাংক এর মারফত দেড় লক্ষ টাকা ও হাত দিয়ে এক লক্ষ নগদ টাকা রাকেশকে দেওয়া হয়। গত এক মাস পেরিয়ে গেলেও রাকেশ পায়েল কুন্ডুকে চাকরির বিষয়ে কোনও যোগাযোগ করেনি।

গত মাসে পায়েল কুন্ডু মেলে স্বাস্থ্য দফতরের গ্রুপ ডি পদে চাকরির জন্য একটি নিয়োগপত্র দেওয়া হয়। তা দেখে পায়েলের সন্দেহ হলে রাকেশের কাছে টাকা ফেরতের দাবি জানায়। রাকেশ তাকে ৭০ হাজার টাকার একটি চেক ফেরত দেয়। কিন্তু দেখা যায় সেই চেক পায়েল ব্যাংকে জমা করলে তা বাউন্স করে।

পায়েল মালদহর সাইবার ক্রাইম থানায় গিয়ে রাকেশ এবং তার স্ত্রী সোনালী ও তার স্ত্রীর এক বান্ধবী মৌমিতা মজুমদারের নামে লিখিত অভিযোগ করে। শুরু হয় পুলিশি তদন্ত। মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ বিষয়টি তদন্তে নেমে মূল অভিযুক্ত রাকেশকে গ্রেফতার করে। বৃহস্পতিবার মূল অভিযুক্ত রাকেশ বেরাকে মালদহ সাইবার ক্রাইম থানার পুলিশ মালদা জেলা আদালতে পেশ করে।

আরও পড়ুন: ফের বন্দুকের শব্দে ঘুম ভাঙল উপত্যকার, রাতভর সেনা অভিযানে খতম এক জঙ্গি

 

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...