Friday, April 3, 2026

ডাক পাননি বৈশাখী, তাই অমিত-সভায় গেলেন না শোভনও

Date:

Share post:

আমন্ত্রিত ছিলেন শুধু শোভন চট্টোপাধ্যায়। ডাক পাননি বৈশাখী বন্দ্যোপাধ্যায়। তাই শুক্রবার ইজেডসিসিতে অমিত শাহর দলীয় সভায় গেলেন না শোভন-বৈশাখী। ফলে মেঘ কেটে গিয়েছে বলার পরেও সূর্যের আলোর দেখা পেলেন না বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবার রাতে সল্টলেকের হোটেলে অমিত শাহর সঙ্গে একান্ত বৈঠকে বসেন শোভন-বৈশাখী। মিনিট কুড়ির সেই বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী -তৃণমূল থেকে আসা এই জুটিকে সক্রিয় করতে উদ্যোগ নেন। পাল্টা মান-অভিমানের কথাও জানান শোভন। প্রাক্তন মেয়র-মন্ত্রীকে যে যথাযথ গুরুত্ব দিচ্ছে না দল, সেটাও পরিষ্কার করেন তাঁরা। বিজেপি সূত্র থেকে জানা যায়, শুধু শোভনকেই ইজেডসিসির সভায় আমন্ত্রণ জানানো হয়। আর সেই কারণকে সামনে রেখেই সম্ভবত শোভন-বৈশাখী অ্যাবসেন্ট রইলেন।

আরও পড়ুন:‘দক্ষিণেশ্বর মন্দির ভারতের চেতনা বিকাশের মহাকেন্দ্র’, লিখলেন শাহ

কিন্তু জট খুলেও কেন খুলল না? সূত্রের খবর অমিত শাহর সঙ্গে সভায় শোভনদের তরফ থেকে কিছু বক্তব্য ছিল। আর তা নিরসন না হওয়া পর্যন্ত তাঁরা সক্রিয় হবেন না। ফলে আপাতত শোভন-বৈশাখী ইস্যু আনরিসলভড।

Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...