Saturday, May 23, 2026

২০২১-এর আইপিএল কোথায় হবে জানালেন সৌরভ

Date:

Share post:

আমিরশাহিতে এবারের আইপিএলের ফয়সালা এখনও হয়নি । সামনের মরশুমের আইপিএল নিয়ে মন্তব্য করলেন ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়। তিনি আশা প্রকাশ করেছেন, সামনের বছর এপ্রিল নাগাদ ভারতের বুকেই হয়তো আয়োজন করা যাবে আইপিএলের চতুর্দশ সংস্করণ।

আরও পড়ুন-অমিত শাহের মালা দেওয়া “বিরসা মুণ্ডা”র মূর্তি গঙ্গাজলে ধুয়ে পবিত্র করল তৃণমূল

সৌরভ বলেছেন, ‘আশা করছি ওই সময়ে টিকা আবিষ্কার হয়ে তা বাজারে চলে আসবে এবং আমরা ভারতেই আইপিএল আয়োজন করতে পারব।’ সৌরভ এটা জানাতেও ভোলেননি, পরের বছর ভারতে কোনও কারণে আইপিএলের আয়োজন সম্ভব না হলে বিকল্প হিসেবে আরব আমিরশাহিতে অনুষ্ঠিত হবে এই টুর্নামেন্ট । তবে নিলামের ব্যাপারে কোনও স্পষ্ট রুপরেখা দিতে পারেননি তিনি। তিনি আরও বলেন, ‘এই মরশুম শেষ হওয়ার পরেই আমরা সামনের মরশুমের ভাবনাচিন্তা শুরু করব।’
পরিস্থিতির ওপর নজর রেখে সংযুক্ত আরব আমিরশাহিকে পরের বারের আইপিএলের জন্য বিকল্প ভেন্যু হিসেবে ধরে রাখা হচ্ছে।

Related articles

ইমপার বৈঠকে চূড়ান্ত অসভ্যতা! পিয়াকে হেনস্থা, আস্থা ভোটে সভাপতি বদলের ইঙ্গিত

বাংলায় বিধানসভা নির্বাচনে ক্ষমতার রদবদলের পরই টালিগঞ্জ পাড়ায় রদবদলের ইঙ্গিত মিলেছে। এবার কার্যত সেই ইঙ্গিতেই শিলমোহর। ইমপার (EIMPA)...

কীভাবে পুরসভার অধিবেশন বেআইনি বাতিল: পুলিশি তদন্তের দাবিতে থানায় চেয়ারম্যানের

কলকাতা পুরসভা শুক্রবার নজিরবিহীন অধিবেশন বাতিলের সাক্ষী থেকেছে। তার পরে বিজেপির কাউন্সিলররা বিধায়কদের নেতৃত্বে কলকাতা পুরসভাতেও (Kolkata Municipal...

শহরে আসছেন মার্কিন বিদেশ সচিব রুবিও: পরিদর্শনই উদ্দেশ্য

কোয়াড বৈঠকে যোগ দিতে তিনদিনের ভারত সফরে আসছেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। শনিবার কলকাতায় পৌঁছনোর কথা তাঁর।...

৩ কাউন্সিলরেই অনাস্থা! রাজ্য দখলের পরে কলকাতা পুরসভা দখলে বিজেপির হুঁশিয়ারিতে চক্রান্ত

কলকাতা পুরসভায় নজিরবিহীন অধিবেশনের সাক্ষী থেকেছেন শুক্রবার কাউন্সিলররা। বৈঠক ডাকা, বাতিল, ক্লাব রুমে অধিবেশনের মতো ঘটনাও ঘটেছে। এরপরই...