Wednesday, June 24, 2026

করোনা থেকে বাঁচতে ডেনমার্কে ১.৫ কোটি মিঙ্ক হত্যার সিদ্ধান্ত সরকারের

Date:

Share post:

বিশ্বব্যাপী ক্রমবর্ধমান মারণ করোনাভাইরাস। যদিও এর উৎপত্তি কোথা থেকে সে বিষয়ে স্পষ্ট কোনও তথ্য এখনও পাওয়া যায়নি। শুরুতে বাদুড়, সামুদ্রিক মাছ সহ নানা তথ্য প্রকাশ্যে এলেও সময়ের সঙ্গে সঙ্গে খারিজ হয়ে গিয়েছে সেই সব। এবার করোনা ছড়ানোর দায়ে দোষী সাব্যস্ত হল গিনিপিগ ও ভোঁদড়ের মত দেখতে নরম তুলতুলে লোমে ঢাকা সুন্দর এক প্রাণী মিঙ্ক। করোনা ভাইরাস ছড়ানোর অভিযোগে দেশের সমস্ত মিঙ্ক হত্যার সিদ্ধান্ত নিয়েছে ডেনমার্ক সরকার। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে গণহত্যা।

আপাত নিরীহ এই প্রাণীটি সাধারণত কালো, ধূসর, এবং সাদা রংয়ের হয়। সারা গায়ে রয়েছে সুন্দর লোম। যা থেকে তৈরি হয় মিঙ্ক পশম। এই পশমের কদর রয়েছে বিশ্বজুড়ে। ফলস্বরূপ ডেনমার্ক সহ ইউরোপের নানান জায়গায় চলে মিঙ্কের চাষ। কিন্তু সুন্দর এই প্রাণীকে কেন হত্যার সিদ্ধান্ত নিল ডেনমার্ক? জানা গেছে, সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে পরিবর্তন করছে করোনাভাইরাস। তার এর পরিবর্তনকে বলা হয় মিউটেট। নতুন রূপে ডেনমার্কে হানা দিয়েছে এই ভাইরাস। আর নয় এই ভাইরাসে সংক্রমিত হচ্ছে মিল্ক নামের প্রাণীটি। মানুষের সংস্পর্শে এই প্রাণীর থাকার কারণে সংক্রামিত হচ্ছে মানুষ। তার জেরেই ডেনমার্ক সরকারের তরফে নেওয়া হয়েছে কড়া সিদ্ধান্ত।

আরও পড়ুন:মিহিরের ফেসবুক পোস্টে কি বিচ্ছিন্নতার সুর? আলাদা উত্তরবঙ্গের দাবিদাররা সক্রিয়

জানা গিয়েছে, বর্তমানে ডেনমার্কে প্রায় দেড় কোটি মিঙ্ক রয়েছে। এই সমস্ত মিঙ্ককে হত্যার সিদ্ধান্ত। পুলিশ থেকে সেনাবাহিনী সকলকে নামানো হয়েছে কাজে দেশের প্রতিটি খামারে ঘুরে ঘুরে চলছে গণহত্যা। প্রথমে মাস থেকে এই হত্যা পর্ব শুরু হয়েছিল কিন্তু এবার কোমর বেঁধে মাঠে নামা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে অনেকে অসন্তুষ্ট হলেও ডেনমার্ক সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে দেশ তথা বিশ্বের মানুষের স্বার্থে কঠিন এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে তারা।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...