Sunday, June 28, 2026

মর্মান্তিক! পরিবারের চারজনকে খুন করে আত্মঘাতী ক্যানসার রোগী

Date:

Share post:

ফের মর্মন্তিক ঘটনা ঘটেছে দক্ষিণ দিনাজপুরে। ক্যানসার আক্রান্ত অনুপ বর্মন নিজে ক্যানসার আক্রান্ত ছিলেন। চিকিৎসার খরচ অত্যাধিক হওয়ায় তিনি তা বহন করতে পারছিলেন না, এমনই জানা গিয়েছে পুলিশ সূত্রে।

একই পরিবারের ৫ জনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের তপন তানার চন্ডিপুর গ্রাম পঞ্চায়েতের জামালপুর গ্রামে। রবিবার সকালে ওই পরিবারের পড়শিরা ঘুম থেকে উঠে রক্তের ধারা দেখতে পান। তাঁরা গিয়ে দেখেন, পরিবারটির বাড়ির উঠোনে রক্ত। পুলিশে খবর দিলে তারা গিয়ে দরজা খুলে দেখেন পরিবারের ৪ জনের দেহ পড়ে আছে। সকলকেই ধারাল অস্ত্র দিয়ে হত্যা করা হয়েছে। তার মধ্যে একজনের দেহ ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে খবর, মৃতদের নাম অনুপ বর্মন (৩৩), উলুবালা বর্মন (৬০), মল্লিকা বর্মন (২৬), বিউটি বর্মন (১০), স্নিগ্ধা বর্মন (৬)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পরিবারের বাকি সদস্যদের খুন করার পর গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হন অনুপ। তিনি দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। চিকিৎসার খরচ চালাতে জমি বিক্রি করতে হয়েছে তাঁকে। পরে আর তাঁর চিকিৎসার খরচ জোগাড় করা সম্ভব হয়ে উঠছিল না৷ পুলিশ মনে করছে, এর জন্যই মা উলুবালা, স্ত্রী, বড় মেয়ে বিউটি এবং ছোটো মেয়ে স্নিগ্ধাকে খুন করার পর আত্মঘাতী হন তিনি।

আরও পড়ুন-ফেসবুকে ‘বিদায়’ লিখে আত্মহত্যা করলেন স্কুল শিক্ষক, কারণ কি সেই মানসিক অবসাদ?

Related articles

অবৈধভাবে দলীয় প্রতীক-নাম ব্যবহার! জালিয়াতির অভিযোগে ঋতব্রত শিবিরের বিরুদ্ধে থানায় তৃণমূল

দলীয় প্রতীক ও নাম ব্যবহারকে কেন্দ্র করে চরম টানাপড়েন! সম্পূর্ণ বেআইনিভাবে দলের নাম ব্যবহার করার অভিযোগে এবার সরাসরি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...