Thursday, May 14, 2026

“তৃণমূলে ফিরছি না, শাহ ডাকলে কথা বলবো”, ফের ‘বিদ্রোহী’ বিধায়ক মিহির গোস্বামী

Date:

Share post:

“তৃণমূলে ফেরার কথা ভাবিনি, ভাবছিও না।আমার যে ন্যূনতম প্রাসঙ্গিকতা আছে তা তৃণমূলের কলকাতার নেতারা মনে করেন না।”

বিধানসভা ভোটের মুখে ফের দলকে অস্বস্তিতে ফেললেন তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী ৷

নিজের দলের প্রতি একরাশ ক্ষোভ উগরে দিয়ে কোচবিহার দক্ষিণ কেন্দ্রের তৃণমূল বিধায়ক মিহির গোস্বামী বলেছেন, “যারা আমাকে আজ বিধায়ক পদে ইস্তফা দিতে বলছেন, তাঁরা আগে অন্য দল থেকে এতদিন যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের বিধায়ক পদ থেকে ইস্তফার চিঠিগুলো দেখান”৷

বিজেপিতে যোগ দেওয়ার প্রসঙ্গে মিহিরবাবু বলেছেন, ‘‘অমিত শাহ অনেক ওপরের মানুষ৷ আমার মতো মানুষকে তিনি ডাকলে নিশ্চয়ই কথা বলবো। তবে, আমার মতো ক্ষুদ্র মানুষকে যে তিনি ডাকবেন এটা আশা করি না। জল্পনা বাড়িয়ে লাভ নেই, একমাত্র সময়-ই বলবে আমি বিজেপিতে যাচ্ছি কিনা। তবে যদি ওই দলে যাই কোনও কিছুর বিনিময়ে যাবো না৷ মানুষের কাজের ইচ্ছে নিয়ে আমি আমার সিদ্ধান্ত নেব।’’

একুশের বিধানসভা ভোট আর কয়েক মাস পরই৷ আসন্ন ভোটে বাংলার ক্ষমতা দখলে মরিয়া বিজেপি৷ উত্তরবঙ্গে এমনিতেই বিজেপির সাংগঠনিক শক্তি বেশি। গত লোকসভা নির্বাচনে উত্তরবঙ্গে আশাতীত সাফল্য পেয়েছে গেরুয়া-শিবির। তার মধ্যেই উত্তরবঙ্গের এক তৃণমূল বিধায়কের ‘বিদ্রোহ’, অস্বস্তিতে ফেলছে তৃণমূলকে৷

প্রসঙ্গত, গত বেশ কিছুদিন ধরেই দলের প্রতি তোপ দেগে চলেছেন মিহির গোস্বামী। দলের কিছু নেতার আচরণে তিনি মর্মাহত বলে জানিয়েছিলেন। ওদিকে সুযোগ পেয়ে মিহিরবাবুকে দলে টানতে নেমেছে বিজেপি।

আরও পড়ুন:আনন্দ হোক বা হতাশা- প্রকাশে যেন বিশৃঙ্খলা না থাকে: জন্মদিন থেকেই বার্তা তেজস্বীর

 

Related articles

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...

বিশাল সুইমিংপুল থেকে ‘রয়্যাল বেঙ্গল টাইগার’! দিলীপের বিলাসবহুল বাড়িতে হানা পুলিশ-কেন্দ্রীয় বাহিনীর

ভোটের ফল ঘোষণার পরে উস্কানি মূলক মন্তব্যের জেরে দায়ের করা হয়েছিল এফআইআর (FIR)। আর তার তদন্তে নেমে তাজ্জব...