Tuesday, May 5, 2026

বিহারে নজরকাড়া বাম, ২৯ আসনে লড়াইয়ে নেমে ২০ টিতে জয়ের পথে লাল শিবির

Date:

Share post:

২৪৩ আসনের বিহার বিধানসভায় মহাজোটের সঙ্গী হয়ে বামেদের কপালে জুটেছিল মাত্র ২৯ টি আসনে লড়াইয়ের সুযোগ। আর সেখানেই স্লগ ওভারে দুরন্ত ব্যাটিং করল লাল শিবির। নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ওই ২৯ টি আসনের মধ্যে তাবড় তাবড় প্রতিদ্বন্দ্বীকে টক্কর করে দিয়ে ২০ টি আসনে জয়ের পথে রয়েছে বামেরা। সাম্প্রতিক পরিস্থিতির বিচারে বামেদের জন্য এই ফল নিশ্চিতভাবেই আশাব্যঞ্জক।

২০২০ বিহার বিধানসভা নির্বাচনে কংগ্রেস ও আরজেডির সঙ্গে এবার মহাজোটে অংশ নিয়েছিল বাম শিবিরের তিনটি দল সিপিআইএম, সিপিআই ও সিপিআইএমএল। আসন ভাগাভাগির সময় এই তিন দলের মধ্যে সিপিআইএমএল পেয়েছিল ১৯ টি আসনে লড়াইয়ের সুযোগ। পাশাপাশি সিপিআই ৬টি এবং সিপিআইএম ৪ করে আসনে। সেখানেই এবার অপ্রত্যাশিত ফল করল বামেরা। নির্বাচন কমিশনের রিপোর্ট বলছে, ২৯ টি আসনের মধ্যে বিজেপি, জেডিইউ ও এলজেপির মত দলগুলিকে টক্কর দিয়ে ১৪ টি আসনে এগিয়ে রয়েছে সিপিআইএমএল। পাশাপাশি যথাক্রমে ৩টি করে আসনে এগিয়ে রয়েছে সিপিআই ও সিপিআইএম। অর্থাৎ তুলনামূলক ভাবে মহাজোটের সমীকরণ দেখলে এটা স্পষ্ট যে বাকিদের তুলনায় বিহার নির্বাচনে অনেক বেশি সাফল্যের অংশীদার বামেরা। অন্যদিকে তথ্য অনুযায়ী, ১৪৪ টি আসনে লড়াইয়ে নেমে মহাজোটের মূল দল আরজেডি বর্তমানে এগিয়ে রয়েছে ৩৯ টি আসনে ২টিতে ইতিমধ্যেই জয় হাসিল করেছে। অন্যদিকে, ৭০ টি আসনের লড়াইয়ে নেমে কংগ্রেস এগিয়ে রয়েছে মাত্র ১৯ টিতে।

Related articles

রাজ্যের পরবর্তী মুখ্যমন্ত্রী কে, আজই চূড়ান্ত হতে পারে নাম!

ডবল সেঞ্চুরি পেরিয়ে বাংলার উত্তর থেকে দক্ষিণে পদ্ম ফুলের জয়জয়কার। রাজনৈতিক মহলের একাংশের ভবিষ্যৎবাণী এবং বেশ কয়েকটি এক্সিট...

বাংলায় পদ্ম ফুটতেই টলিপাড়া থেকে প্রথম শুভেচ্ছা জিতের, বিজেপিকে স্বাগত যশ-অঙ্কুশদেরও

গেরুয়াময় বঙ্গ জুড়ে বিজেপি (BJP) কর্মী সমর্থকদের উচ্ছ্বাস আর উন্মাদনার মাঝে সোশ্যাল মিডিয়াতেও শুভেচ্ছার বন্যা। বাংলা বিনোদন জগত...

বিজেপির তারকা প্রার্থীদেরও বাজিমাত! অরূপ-লাভলীদের হারিয়ে জয়ের হাসি রূপা-পাপিয়া-রুদ্রনীলদের

দক্ষিণবঙ্গের রাজনীতির চেনা ছক ওলটপালট করে দিয়ে এবার শিরোনামে উঠে এলেন বিজেপির তারকা প্রার্থীরাও। টালিগঞ্জ থেকে যাদবপুর, শিবপুর...

বিজেপির বঙ্গে মুখ্যমন্ত্রী হচ্ছেন শুভেন্দু! একাধিক পদক্ষেপে জল্পনা

বিজেপির ঐতিহাসিক বঙ্গ জয়ের পর এখন রাজ্য রাজনীতির সবচেয়ে বড় প্রশ্ন—নতুন সরকারের মুখ্যমন্ত্রীর মুখ কে? বঙ্গ বিজেপির অন্দরে...