Monday, April 27, 2026

দ্বিতীয়বার ক্যান্সার হারিয়ে জয়ী ষাটোর্ধ্ব, নেপথ্যে কলকাতা মেডিক্যাল কলেজ

Date:

Share post:

স্তন ক্যান্সার থেকে সুস্থ হয়ে উঠেছিলেন। কিন্তু ফের শরীরে দানা বেঁধেছিল কর্কট রোগ। মারণ রোগ ছড়িয়ে পড়েছিল পাঁজরেও। সেই রোগীকে সুস্থ করে তুলল কলকাতা মেডিক্যাল কলেজ। যার নেপথ্যে আছেন মেডিক্যাল কলেজের কৃতি চিকিৎসক ধৃতিমান মৈত্র। ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকের অস্ত্রোপচারের পর আপাতত সুস্থ ৬৫ বয়সী ওই রোগী।


৬৫ বছর বয়সী ওই মহিলার বছর তিনেক আগে স্তন ক্যান্সার ধরা পড়ে। অস্ত্রোপচারে একটি স্তন বাদ যায়। অস্ত্রোপচার পরবর্তী পর্যায়ে রেডিয়েশন কেমো চলছিল। কিন্তু মাস দুয়েক আগে হঠাৎ ঘা হয়ে যায় অস্ত্রোপচারের জায়গায়। এরপরই কলকাতা মেডিক্যাল কলেজে আসেন ওই মহিলা। পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায় ফের ফিরে এসেছে ক্যান্সার। টিউমারের নিচের অংশ ছড়িয়ে পড়েছে ক্যান্সার। শুধু তাই নয় ক্যান্সার ছড়ায় পাঁজরেও।

ডা. ধৃতিমান মৈত্র জানান, সোমবার ওই মহিলার অস্ত্রোপচার করা হয়। প্রাথমিকভাবে মনে করা হয়েছিল শুধুমাত্র টিউমারের নিচের অংশে ছড়িয়ে পড়েছে ক্যান্সার। কিন্তু অস্ত্রপচার করার সময় দেখা যায় ক্যান্সার ছড়িয়েছে পাঁজরেও। অস্ত্রোপচার করার পরে একটি গহ্বর তৈরি হয়। হার্নিয়া অস্ত্রোপচারে ব্যবহৃত পলি প্রপলিনের জালি ব্যবহার করে প্রাথমিকভাবে ওই গহ্বর ঢাকা হয়। পেটের থেকে মাংস নিয়ে বাকি ক্ষত ঢাকা হয়। তাঁর কথায়, “দ্বিতীয়বার ক্যান্সার ফেরত এলো যে বাঁচার আশা নেই, তা একেবারেই নয়। অস্ত্রোপচারে সেটাই প্রমাণিত হলো।”


গত ৫ সেপ্টেম্বর কলকাতা মেডিক্যাল কলেজে যাত্রা শুরু করে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক। জেনারেল সার্জারি বিভাগের অন্তর্গত ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি বিভাগ কাজ করবে। যার মূল দায়িত্বে আছেন সার্জারি বিভাগের সহকারি অধ্যাপক ডা. ধৃতিমান মৈত্র। কোনও সরকারি হাসপাতালে ক্লিনিক এই প্রথম।

আরও পড়ুন:ইন্ডিয়া বুক অব রেকর্ডসে নাম উঠল মেদিনীপুরের বিস্ময় শিশু অদ্রীশ পালের

Related articles

ভবানীপুরে বহিরাগত কাদের মদতে: পদযাত্রা থেকে জনসংযোগে সতর্ক করলেন মমতা

বিজেপিকে সুবিধা পাইয়ে দিতে পুলিশ প্রশাসনে বড়সড় রদবদল প্রায় প্রতিদিনই চলছে। দ্বিতীয় দফার নির্বাচনে কমিশনের সবথেকে বড় টার্গেট...

IPL: ব্যাটিং ব্যর্থতা, বিতর্ক শেষে সুপার জয়, টিকে থাকল নাইটদের প্লে অফের আশা

আইপিএলে(IPL) জয়ের ধারা অব্যাহত রাখল কেকেআর(KKR)। সুপার ওভারে লখনউ সুপার জায়ান্টসকে(LSG) হারাল নাইট ব্রিগেড। ব্যাটিং, ব্যর্থতা বিতর্ক পেরিয়ে...

তালিকায় অনুপ্রবেশকারী কারা: কমিশন খোঁজ দিতে না পারলেও ডেডলাইন বাঁধলেন মোদি!

বাংলার এসআইআর করা হচ্ছে রাজ্যের অনুপ্রবেশকারীদের খুঁজে খুঁজে বের করার জন্য। অথচ নির্বাচনের প্রথম দফা শেষ হয়ে যাওয়ার...

রবিবাসরীয় হাওড়ায় তেজস্বী-উন্মাদনা! তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচার তেজস্বী যাদবের

রবিবার ছুটির দিনে হাওড়া জেলা জুড়ে নির্বাচনী প্রচারে ঝড় তুললেন বিহারের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তথা আরজেডি নেতা তেজস্বী যাদব।...