Friday, May 8, 2026

শুভেন্দু ঘনিষ্ঠ তিন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার

Date:

Share post:

শুভেন্দু অধিকারীকে নিয়ে জল্পনার মাঝেই নতুন পদক্ষেপ। শুভেন্দু ঘনিষ্ঠ তিনজন নেতার নিরাপত্তারক্ষী প্রত্যাহার করে নেওয়া হল। এই তিনজন হলেন, মুর্শিদাবাদের জেলা পরিষদের সভাধিপতি মোশারাফ হোসেন, নন্দীগ্রামের নেতা আবু তাহের এবং মেঘনাদ পাল।

মোশারফ জানিয়েছেন, “মঙ্গলবার সকাল থেকেই আমার দুই ব্যক্তিগত নিরাপত্তারক্ষীকে ফিরিয়ে নিয়েছে জেলা পুলিশ। নিরাপত্তারক্ষী তুলে নেওয়া প্রসঙ্গে মুর্শিদাবাদের পুলিশ সুপারকে এ দিন একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন ধরেননি। নিরাপত্তারক্ষী প্রত্যাহার করা নিয়ে আমি চিন্তিত নই। আমার দু’জন নিরাপত্তা কর্মীকে জেলা পুলিশ লাইনে ক্লোজ করা হয়েছে বলে আমি জানতে পেরেছি। আমি কোন চাপের কাছে নতি স্বীকার করবো না।”

আবু তাহের এবং মেঘনাদ পাল দুই নেতাই নিরাপত্তারক্ষী প্রত্যাহারকে দুর্ভাগ্যজনক বলেছেন। এই বিষয়টি রাজ্য-রাজনীতিতে যথেষ্ট সাড়া ফেলেছে।

 

Related articles

চন্দ্রনাথের পরিণতিতে ফিরল প্রদীপ-শুভব্রতদের স্মৃতি! শুভেন্দুর আপ্ত-সহায়কেদের রহস্যমৃত্যু কি শুধুই কাকতালীয়?

বুধবার রাতে মধ্যমগ্রামে শুভেন্দু অধিকারীর আপ্ত-সহায়ক চন্দ্রনাথ রথের হত্যার ঘটনাকে কেন্দ্র করে ফের মাথাচাড়া দিচ্ছে এক পুরনো অস্বস্তি।...

রাজনীতির ময়দানকে বিদায় জানালেন রাজ, নতুন সরকারকে শুভেচ্ছা প্রাক্তন বিধায়কের

রাজনীতির আঙিনা থেকে এবার পাকাপাকি ভাবে সরে দাঁড়ানোর ঘোষণা করলেন পরিচালক ও প্রাক্তন বিধায়ক রাজ চক্রবর্তী। ছাব্বিশের বিধানসভা...

মাঝ আকাশে হেনস্থার শিকার! অভিযুক্তদের বিমানে চড়া নিষিদ্ধ করার দাবি মহুয়া মৈত্রর

মাঝ আকাশে হেনস্থার শিকার! এবার সরাসরি হেনস্থার অভিযোগ তুললেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার ইন্ডিগোর একটি বিমানে দিল্লি...

জিতেই সন্ত্রাসের পথে বিজেপি! দিকে দিকে বোমাবাজি-আগুন, মৃত বেড়ে ৭

ভোটের ফল ঘোষণার পর তিন দিন পার হয়ে গেলেও রাজ্যের বিভিন্ন প্রান্তে অব্যাহত হিংসা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার...