Wednesday, May 13, 2026

হেরে গিয়েছেন কমল নাথ, পরাজিত হয়েও খুশি বিজেপি নেত্রী

Date:

Share post:

আশা ছিল মধ্যপ্রদেশের উপনির্বাচনে জিতবেন তিনি। কিন্তু শেষমেশ হেরে গিয়েছেন বিজেপি প্রার্থী ইমারতি দেবী। কিন্তু হেরে গিয়েও খুশি বিজেপি নেত্রী। কারণ নিজের জয়ের থেকেও তার কাছে বেশি গুরুত্বপূর্ণ ছিল মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী কমল নাথ এর পরাজয়। মধ্যপ্রদেশের উপনির্বাচনে ধরাশায়ী কমল নাথ শিবির। তাতেই আনন্দে আত্মহারা ইমারতি দেবী।

বিজেপি প্রার্থীকে ‘আইটেম ‘ বলে কটাক্ষ করেছিলেন কংগ্রেস নেতা কমল নাথ। তাতেই বিতর্কে মুখে পড়েছিলেন। ১৮ অক্টোবর এক জনসভায় নিজের বক্তব্য বিতর্কিত মন্তব্য করেন কমল নাথ। সেই জল গড়ায় আদালত পর্যন্ত। মঙ্গলবার উপনির্বাচনে ভোটগ্রহণ শুরুর পর দেখা গিয়েছিল ডাবরা কেন্দ্রে কংগ্রেস প্রার্থীর থেকে বেশ এগিয়ে রয়েছেন। বিজেপি প্রার্থী ইমারতি। কিন্তু প্রতিদ্বন্দ্বি সুরেশ রাজের সঙ্গে লড়াইয়ে তিনি হেরে যান ৭ হাজার ৬৩৩ ভোটে।

রাজ্যের উপনির্বাচনে ২৮টি আসনের মধ্যে ১৯ টিতে জয়ী হয়েছে বিজেপি। তবে এই পরাজয় নিয়ে মোটেই আক্ষেপ নেই ইমারতি দেবী। সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, তাঁর কাছে নিজের থেকেও বেশি কাম্য ছিল কমল নাথ এবং তাঁর দলের পরাজয়। তাঁর বক্তব্য, ” আমি ভগবানের কাছে প্রার্থনা করেছিলাম, আমি আমি জয়ী হই বা না হই কমল নাথের মুখ যেন পোড়ে। সেটাই কিন্তু হয়েছে। তাই আমি এত খুশি।”

আরও পড়ুন:তৃতীয় দল হলেও নীতীশ কেন মুখ্যমন্ত্রী? পিছনে বিজেপির আশঙ্কা

Related articles

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...

ভবানীপুরে হুড খোলা গাড়িতে রোড-শো: অনুরাগীদের অভিনন্দন কুড়ালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

বুধবারই ভবানীপুরের বিধায়ক হিসাবে শপথ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রামের বিধায়ক পদ ছেড়ে ভবানীপুরকেই নিজের বিধানসভা কেন্দ্র হিসাবে...

অভিভাবকহীন দেবাশিস, টুটুর স্মরণে বড় পরিকল্পনা মোহনবাগানের

প্রয়াত টুটু বোস(Tutu Bose)। মোহনবাগান ক্লাবে একটা অধ্যায়ের পরিসমাপ্তি। ২০২৫ সালের ২৯ জুলাই মোহনবাগান দিবসে তাঁকে রত্ন সম্মান...

সামশেরগঞ্জ হিংসার মামলায় ১২ দোষীর ১০ বছরের সশ্রম কারাদণ্ডের নির্দেশ আদালতের

মুর্শিদাবাদের সামশেরগঞ্জ হিংসা (Samserganj Violence Case) মামলায় বড়সড় রায় দিল আদালত। জীবন্ত পুড়িয়ে মারার চেষ্টা ও নৃশংস অত্যাচারে...