Wednesday, May 13, 2026

সুস্থ হওয়ার লক্ষ্যে ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান

Date:

Share post:

আইপিএলে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছিলেন ।সরে দাঁড়িয়েছিলেন মাঝপথেই । যদিও ভারতীয় দলের সঙ্গে অস্ট্রেলিয়া গেলেন ঋদ্ধিমান সাহা। স্টিভ স্মিথদের দেশে পৌঁছে চলবে তাঁর রিহ্যাব। প্রথমে ওয়ান ডে এবং টি-টোয়েন্টি সিরিজ হবে। প্রথম টেস্ট অ্যাডিলেডে দিনরাতের। শুরু হবে ১৭ ডিসেম্বর। এক মাসেরও উপরে সময় পাবেন ঋদ্ধি । তাই ঋদ্ধিকে সুস্থ করে তোলার মরিয়া চেষ্টা চলবে টিম ম্যানেজমেন্টর তরফ থেকে ।

আরও পড়ুন- নির্বাচনের এক সপ্তাহ পর ভোট দেওয়ার আর্জি জানিয়ে টুইট ট্রাম্প-পুত্রের, হাসির রোল নেট দুনিয়ায়
জানা গিয়েছে, দুই পায়েই চোট রয়েছে ঋদ্ধির। দারুণ ছন্দে থাকলেও এই চোটের জন্যই সানরাইজার্স হায়দরাবাদের হয়ে প্লে-অফে খেলতে পারেননি বাংলার উইকেটকিপার। হায়দরাবাদের অস্ট্রেলীয় অধিনায়ক ডেভিড ওয়ার্নার বলে গিয়েছিলেন,  পেশি ছিঁড়েছে ঋদ্ধির। পেশি ছিঁড়লে যে সেরে উঠতে সময় লাগবে, সন্দেহ নেই। তবে ভারতীয় টেস্ট দল এইমূহুর্তে উইকেটের পিছনে তাঁর নিরাপদ হাতের ওপরই ভরসা রাখছে। তিনি যত তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবেন , তত তাড়াতাড়ি চাঙ্গা হয়ে উঠবে বিরাটহীন ভারতীয় টেস্ট দল। কারণ, প্রথম টেস্টার পরই দেশে ফিরবেন ভারতীয় অধিনায়ক ।

Related articles

দুধের প্যাকেটে জ্বালানির আঁচ, মধ্যবিত্তের পকেটে টান দিয়ে দাম বাড়ল আমুলের

একেই মূল্যবৃদ্ধির বাজারে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের, তার ওপর এবার পকেটে টান দিয়ে দাম বাড়ল দুধের। লিটার পিছু...

চিংড়িহাটায় মেট্রোর অসমাপ্ত কাজ শুরু: পরপর দুই সপ্তাহ ৬০ ঘণ্টা করে যান নিয়ন্ত্রণ

দুই পথের যান নিয়ন্ত্রণ করে এবার শুরু হচ্ছে চিংড়িহাটা এলাকায় মেট্রোর বাকি থাকা সংযোগস্থল তৈরির কাজ। দুই দফায়...

বিধানসভার প্রথম দিন: শুরু শপথগ্রহণ, সদস্য হলেন ১৪৪ বিধায়ক

বুধবার থেকে রাজ্য বিধানসভায় শুরু হল অষ্টম বিধানসভার নবনির্বাচিত সদস্যদের শপথগ্রহণ পর্ব। অধিবেশনের প্রথম দিনেই বিধায়ক হিসেবে শপথ...

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আইপ্যাক মামলা! পরবর্তী শুনানি কবে?

সুপ্রিম কোর্টে আইপ্যাক মামলার শুনানি ঘিরে বুধবার যে পারদ চড়েছিল, তাতে সাময়িক বিরতি পড়ল। সলিসিটর জেনারেল তুষার মেহতার...