Thursday, May 14, 2026

তৈরি করতে হবে নির্ভুল ভোটার তালিকা, নির্দেশ নির্বাচন কমিশনের

Date:

Share post:

হাতে আর মাত্র কয়েকটা মাস। তারপর এই রাজ্যের বিধানসভা নির্বাচন। এই নির্বাচন নিয়ে আটঘাট বেঁধে নামছে রাজ্য নির্বাচন কমিশন। ভোটার তালিকা ত্রুটিহীন করতে উদ্যোগ নিয়েছে কমিশন। নির্ভুল ভোটার তালিকা তৈরি করতে জেলাশাসকের নির্দেশ দিয়েছে কমিশন। একইসঙ্গে কমিশন বলেছে, কোন ভোটার আবেদন বাতিল হয়ে গেলে তা সংশ্লিষ্ট ভোটারকে জানাতে হবে।

বুধবার দুপুরে রাজ্য মুখ্য নির্বাচন আধিকারিক আরিজ আফতাবের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে বসেন সব জেলা নির্বাচন আধিকারিকরা। নির্বাচন আধিকারিক এর দায়িত্ব পালন করে থাকেন জেলাশাসকরা। রাজ্য নির্বাচন কমিশনের আওতায় যে ২৪টি জেলা রয়েছে সেই সব জেলার প্রতিনিধিরা এদিন উপস্থিত ছিলেন।

এদিনের বৈঠকে মুখ্য নির্বাচন আধিকারিক সাফ জানিয়ে দিয়েছেন, ভোটার তালিকা হতে হবে একেবারে ত্রুটিহীন। যদি কোনও ভোটারের আবেদন বাতিল হয় তাহলে অবশ্যই তাঁকে কারণ জানাতে হবে। এই নিয়ে যেন কেউ কোনও প্রশ্ন তুলতে না পারে সেদিকে নজর দিতে হবে। একইসঙ্গে তাঁর নির্দেশ, বুথ লেভেল অফিসার রা যাতে সব সময় বুথে বসে থাকেন সেদিকেও নজর দেয়া প্রয়োজন।

প্রসঙ্গত, কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে অভিযোগ ওঠে, ভোটার তালিকা সংশোধনের জন্য বুথ লেভেল অফিসারদের পাওয়া যায় না। অনেকেই নাম ঠিকানা সংশোধন করতে এসে ফিরে যান। এই অভিযোগের পরিচয় হয়েছে নির্বাচন কমিশন। অন্যদিকে, ১৮ নভেম্বর রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশ করতে চলেছে রাজ্য নির্বাচন কমিশন। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ১৫ জানুয়ারি।

আরও পড়ুন:মুসলিমরা ভোট মেশিন? প্রশ্ন ‘ভোট কাটুয়া’ ওয়েইসির

Related articles

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...